আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

রাজধানীতে গাড়ি থেকে উবার চালকের গলাকাটা লাশ উদ্ধার

জুন ১৫, ২০১৯,২:২১ অপরাহ্ণ

 
Spread the love

মোঃ রিয়াদুল ইসলাম (আফজাল),বিডিনিউজটিভি২৪ডটকম : রাজধানীর উত্তরায় একটি প্রাইভেট কারের ভেতর থেকে আরমান ওরফে আমান (৩৭) নামে এক উবার চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৫২ নম্বর বাড়ির সামনে থাকা একটি প্রাইভেট কার থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে গতকাল শুক্রবার ভোরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত উবার চালক আমান পাবনার ঈশ্বরদীর ফতেমাপুরের মৃত আবদুল হাকিমের ছেলে। তিনি মিরপুর ১১ নম্বর এলাকায় ভাড়া থাকতেন। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার এসআই মুশফিকুর রহমান বলেন, উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৫২ নম্বর বাড়ির সামনে কে বা কারা গাড়ির ভেতরে ওই চালককে গলাকেটে হত্যা করে ফেলে রেখে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে। জানা যায়, উবারে চালিত গাড়িটি মিরপুর ১১ নম্বরের এক ব্যবসায়ীর। তার ৭টি প্রাইভেটকার রয়েছে। সবগুলোই উবারে ভাড়া দেওয়া। এদিকে গাড়ির মালিকের ছোট ভাই অন্তর বলেন, রামপুরা থেকে রাত ১১টা ২১ মিনিটে উবার অ্যাপসের মাধ্যমে কল পেয়ে যাত্রী নিয়ে উত্তরার ১৪ নম্বর সেক্টরে যান চালক আমান। সেখানে ১২টা ০৪ মিনিটে তার টিপ শেষ করার কথা ছিল। আর টিপ শেষ করেই মিরপুরে চলে যাওয়ার কথা। কিন্তু রাত ১টার বেশি বেজে গেলেও তার কোনো খোঁজ না পাওয়ায় আমি আমানকে ফোন দেই। তখন অন্য একজন ফোন রিসিভ করে জানান, তার দুর্ঘটনা ঘটেছে। পরবর্তীতে আমি আরেকটি গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি আমানের গলাকাটা লাশ গাড়ির ভেতর পড়ে রয়েছে। অন্তর আরও বলেন, আমান প্রায় এক বছর ধরে আমাদের গাড়ি চালাতেন। সর্বশেষ গত বৃহস্পতিবার দুপুরে আমরা দু’জন মিরপুরের একটি হোটেলে খাওয়া-দাওয়া করেছিলাম। পরে আমান আমাকে বাসায় নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে বের হন। এরপর রাতেই তাকে কে বা কারা হত্যা করে গাড়িতে লাশ ফেলে গেছে। এদিকে আমানের স্বজনরা জানান, গতকাল শুক্রবার নারায়ণগঞ্জে তার ছোট বোনের বিয়ে ছিল। গত বৃহস্পতিবার গায়ে হলুদ হয়েছে। গতরাতেই গাড়ি মালিকের কাছে বুঝিয়ে দিয়ে সেখানে যাওয়ার কথা ছিল। কিন্তু রাতের আঁধারে কে বা কারা তাকে হত্যা করেছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain