আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ঘরমুখো মানুষের যাত্রা এবার স্বস্তিদায়ক হয়েছে: কাদের

জুন ২, ২০১৯,৯:৪৩ অপরাহ্ণ

 
Spread the love

মোঃ রিয়াদুল ইসলাম (আফজাল),বিডিনিউজটিভি২৪ডটকম :

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশে যোগাযোগ ব্যবস্থা উন্নতির কারণে ইতিহাসের সবচেয়ে আরামদায়ক ও স্বস্তির ঈদযাত্রা হচ্ছে এবার। গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জের মেঘনা টোল প্লাজা এলাকায় হাইওয়ে পুলিশের কমান্ড অ্যান্ড মনিটরিং কন্ট্রোল সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে ঢাকা থেকে দেড় ঘণ্টায় কুমিল্লা এবং চার ঘণ্টায় চট্টগ্রামে যানবাহন পৌঁছতে সক্ষম হয়েছে। ঘরমুখো মানুষের যাত্রা এবার স্বস্তিদায়ক হয়েছে। গাজীপুর থেকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক চার লেনে উন্নীত হওয়ায় উত্তর জনপদেও দুর্ভোগের অবসান হয়েছে। সড়ক-মহাসড়কের জন্য বাংলাদেশের কোথাও কোনো যানজট হচ্ছে না।
তিনি বলেন, হাইওয়ে পুলিশের র্দীঘদিনের দাবি ছিল মহাসড়কগুলোতে মনিটরিং ও বিশ্রামের জন্য সেন্টার নির্মাণ করার। সেই প্রতীক্ষিত হাইওয়ে পুলিশের কমান্ড অ্যান্ড মনিটরিং কন্ট্রোল সেন্টার নির্মিত হয়েছে মেঘনা টোলপ্লাজায়। এখান থেকে মহাসড়কের যানজটসহ সার্বিক পরিস্থিতি মনিটরিং করতে পারবে। পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে হাইওয়ে পুলিশের জন্য মনিটরিং অ্যান্ড কমান্ড ভবন নির্মাণ করা হবে।
মহাসড়কে যানবাহনের চালকদের বিশ্রামের জন্যও বিশ্রামাগার নির্মাণ করা হবে জানিয়ে এজন্য তিনি মালিক শ্রমিক নেতাদের হাইওয়ের পাশে জায়গা নির্বাচন করার আহ্বান জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা। হলি আর্টিজেনের পর জঙ্গিবাদ মোকাবেলায় আমরা সক্ষমতা অর্জন করেছি। আসন্ন ঈদের জামাতকে কেন্দ্র করে জঙ্গি হামলা উড়িয়ে দেয়া যায় না। তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তা মোকাবেলা করার জন্য তৎপর রয়েছে।’
অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশী আবদুস সবুর খান, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার শফিকুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain