আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

হবিগঞ্জে চা-শ্রমিকদের ওপর আওয়ামী লীগের হামলা,পাল্টা হামলা

জানুয়ারি ১৬, ২০১৬,৬:৪৮ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ঢাকা: হবিগঞ্জের চুনারুঘাটে চা-শ্রমিকদের ওপর ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতার নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। আজ সকালে স্থানীয় উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা আবু তাহেরের নেতৃত্বে কয়েকশত দাঙ্গাবাজ চা শ্রমিকদের জমি দখলের জন্য এই হামলা চালায়। তাহেরের লোকজন কয়েকজন চা শ্রমিককে মারধোর করে। এই পরিস্থিতিতে হাজার হাজার চা শ্রমিকদের প্রতিরোধের মুখে তাহেরের লোকজন সাময়িক পিছু হটে। দুপুরের পর তাহেরের লোকজন পুনরায় সংগঠিত হয়ে চা শ্রমিকদের আক্রমণ করে। তবে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এই দখল-আক্রমণের প্রতিবাদে চা শ্রমিকেরা মিছিল-সমাবেশ অব্যাহত রেখেছে। এর খবরাখবর যাতে সাংবাদিকেরা সংগ্রহ করতে না পারে সেজন্য আমতলি পয়েন্টে সাংবাদিকদের আটকে দেওয়া হয়েছে। পাশাপাশি চা-শ্রমিকদের ন্যায্য দাবীর পক্ষে দাঁড়ানো স্থানীয় রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষকে অব্যাহতভাবে হুমকি প্রদান করা হচ্ছে।

হবিগঞ্জের চুনারুমাট উপজেলার চান্দগাওয়ে চা শ্রমিকদের ভোগদখলকৃত জমিতে সরকার বাণিজ্যিকভাবে ব্যবহারের উদ্দেশ্যে দখলের সিদ্ধান্ত গ্রহণ করার শুরু থেকে চা বাগানের শ্রমিকরা এই সিদ্ধান্ত বাতিল করার দাবিতে ধারাবহিকভাবে আন্দোলন চালিয়ে আসছে।

ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিববি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও চা-শ্রমিকদের কৃষি জমি রক্ষা সংহতি কমিটির নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, চা-শ্রমিকদের আন্দোলনটি ন্যায্য ও মানবিকই শুধু নয় , প্রচলিত আইন দ্বারা সমর্থিত এবং তা বিদ্যমান চা-শিল্পকে টিকিয়ে রাখা ও বিকাশের সহায়ক।এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারেরও দাবি জানান তারা ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain