আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

রাজধানীতে ৪০০ মণ আম ধ্বংস করল র‌্যাব

মে ২৩, ২০১৯,২:০৬ অপরাহ্ণ

 
Spread the love
  মোঃ রিয়াদুল ইসলাম (আফজাল),বিডিনিউজটিভি২৪ডটকম : ঢাকার যাত্রাবাড়ীর আড়তে অভিযান চালিয়ে নির্ধারিত সময়ের আগে আসা ৪০০ মণ আম পেয়ে সেগুলো ধ্বংস করেছে র‌্যাব। বুধবারের এই অভিযানে র‌্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলম আড়তের নয় প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানাও করেছেন। সারওয়ার আলম বলেন, আমগুলো মে মাসের শেষ দিকে বাজারে আসার কথা। কিন্তু তারা নির্ধরিত সময়ের আগে ভিন্ন পক্রিয়ায় পাকিয়ে বাজারে এনেছে, যা অপরাধ এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। আড়তের ৯টি দোকান থেকে এমন ৪০০ আম নিয়ে গাড়ির চাকার নিচে ফেলে নষ্ট করে দেওয়া হয়। বাংলাদেশের বিভিন্ন স্থানের বাজারে আম রাজশাহী অঞ্চল থেকে বেশি আসে। এবার রাজশাহীর প্রশাসন বাগান থেকে বিভিন্ন ধরনের আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছেন। সে অনুযায়ী, ২২ মে পর্যন্ত শুধু গুটি ও গোপালভোগ আমই পাড়া যাবে। এরপর ২৫ মে লক্ষণভোগ ও লখনা, ২৮ মে হিমসাগর ও খিরসাপাত আম পাড়া হবে। ৬ জুনের পর বাজারে আসবে ল্যাংড়া ও বোম্বাই। ফজলি, সুরমা ফজলি ও আ¤্রপালি আসবে ১৬ জুন নাগাদ। এই সময়ের আগে কোনো ধরনের আম গাছে পেকে গেলে তা রাজশাহী জেলা প্রশাসনকে জানিয়ে তা পাড়ার পরামর্শ দেওয়া হয়েছে আমচাষিদের। রাজশাহীর বাগানে যে সব আম পাড়ার সময় এখনও হয়নি, সেসব আম যাত্রাবাড়ীর ৯টি আড়তে পাওয়ায় সেগুলোই ধ্বংস করা হয় বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন। মা এন্টার প্রাইজ, সাদ্দাম এন্টার প্রাইজ ও নাঙ্গলকোট এন্টারপ্রাইজকে ৪ লাখ টাকা করে, নান্নু এন্টারপ্রাইজ ও সজীব এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা করে, বন্ধু বাণিজ্যালয় ও মাদারীপুর বাণিজ্যালয়কে ২ লাখ টাকা করে, চন্দ্রপুরী সবজি ভান্ডার ও সাবিহা বানিজ্যালয়কে ১ লাখ টাকা করে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain