আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদকের চেয়ে ভয়াবহ খাদ্যে ভেজাল

মে ১৮, ২০১৯,১:৪৫ অপরাহ্ণ

 
Spread the love

মোঃ রিয়াদুল ইসলাম (আফজাল),বিডিনিউজটিভি২৪ডটকম : সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের চেয়েও ভয়াবহ খাদ্যে ভেজাল মেশানো বলে মন্তব্য করেছেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সাধারণ সম্পাদক এবং পরিবেশ অধিদপ্তরের সাবেক সচিব প্রকৌশলী আবদুস সোবহান। গতকাল শুক্রবার বেলা ১১টায় ঢাকার কলাবাগানে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) কার্যালয়ে অনুষ্ঠিত ‘বিষাক্ত খাদ্য: সাম্প্রতিক পদক্ষেপ ও করণীয়’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। প্রকৌশলী আবদুস সোবহান বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের শিকার একটি নির্দিষ্ট বয়স বা গোত্রের মানুষ। কিন্তু খাবারে ভেজাল ও বিষ প্রয়োগের শিকার দেশের শিশু থেকে শুরু করে সব বয়সের এবং শ্রেণীর মানুষ। তাই খদ্যে ভেজাল ও বিষাক্ত খাদ্য রোধ করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি কঠোর আইন করে তার যথাযথ প্রয়োগ করতে হবে। গোলটেবিল বৈঠকটি পরিচালনা করেন পবার সভাপতি আবু নাসের খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পবার সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুস সোবহান। আলোচনা করেন, বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক আ ব ম ফারুক, বারডেমের ডা. আবু সাঈদ প্রমুখ। অধ্যাপক আ ব ম ফারুক তার আলোচনায় বলেন, আমরা যে খাবার খাই তা যদি ভালো ও বিশুদ্ধ থাকে, তাহলে আমাদের যে সমস্ত রোগবালাই হয় তার অর্ধেক এমনিতেই ভালো হয়ে যাবে। সেই রোগ আমাদের হবেই না। তাই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআইকে সারা বছর যে কোনো সময় পণ্য বাজার থেকে সংগ্রহ করে পরীক্ষা করতে হবে। কোম্পানিগুলো বিএসটিআইকে যে পণ্য পরীক্ষার জন্য দেবে শুধু সেই পণ্যের পরীক্ষা করেই অনুমোদন দেওয়া যাবে না। ডা. আবু সাঈদ বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা খাবার নিয়ে পরীক্ষা-নিরীক্ষার অভাব। আমাদের উচিত বিজ্ঞানভিত্তিক তথ্য-উপাত্ত সংগ্রহ করে গবেষণা করে বের করা, কোন খাবারে কি ধরনের ভেজাল, ফরমালিন বা বিষ মেশানো হয়, তার ফলে মানুষের শরীরে কি ধরনের ক্ষতি হয়। একেকজন একেক রকম তথ্য বা কথা বললে হবে না। বিজ্ঞানভিত্তিক বাস্তবসম্মত তথ্য-প্রমাণসহ কথা বলতে হবে। গোলটেবিল বৈঠক থেকে মানসম্পন্ন, ভেজাল ও বিষমুক্ত খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থার মধ্যে সমন্বয় করে আটটি করণীয় তুলে ধরা হয়। গতকাল শুক্রবার বেলা ১১টায় ঢাকার কলাবাগানে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) কার্যালয়ে অনুষ্ঠিত ‘বিষাক্ত খাদ্য: সাম্প্রতিক পদক্ষেপ ও করণীয়’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। প্রকৌশলী আবদুস সোবহান বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের শিকার একটি নির্দিষ্ট বয়স বা গোত্রের মানুষ। কিন্তু খাবারে ভেজাল ও বিষ প্রয়োগের শিকার দেশের শিশু থেকে শুরু করে সব বয়সের এবং শ্রেণীর মানুষ। তাই খদ্যে ভেজাল ও বিষাক্ত খাদ্য রোধ করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি কঠোর আইন করে তার যথাযথ প্রয়োগ করতে হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain