মে ১৬, ২০১৯,৩:২৭ পূর্বাহ্ণ

বিএইচএস এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান হোসেন এর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম হৃদয় কে সভাপতি ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী নাঈমা জামান সুপ্তিকে সাধারন সম্পাদক হিসেবে আগামী ১ বছরের জন্য দায়িত্ব প্রদান করা হয় এবং তাদের আগামী ৭ কার্যদিবস এর মধ্যে ১৫ সদস্যবিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করার অাদেশ দেয়া হয়।বরিশাল হলিডে স্কুলের দীর্ঘ পথযাত্রায় সংগঠনটির গত বছরের কমিটির মেয়াদ অাগামী ৪ জুন সমাপ্ত হবে, এবং ঐদিন থেকেই নতুন কার্যনির্বাহী কমিটি বৃহত্তর বরিশালে বাচিক শিল্প প্রসারে কাজ করে যাবেন।
উল্লেখ্য,বৃহত্তর বরিশালের সাংস্কৃতিক সংগঠন বরিশাল হলিডে স্কুল দীর্ঘদিন যাবৎ বরিশালের অভ্যন্তরে বাচিক শিল্প প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছে,এরই ধারাবাহিকতা রক্ষার্থে এই নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হলো।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain