আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

বাস ড্রাইভার ও হেল্পারদের ৫০ শতাংশেরই দৃষ্টিশক্তির সমস্যা

মে ১২, ২০১৯,৮:৩০ অপরাহ্ণ

 
Spread the love

মোঃ রিয়াদুল ইসলাম (আফজাল),বিডিনিউজটিভি২৪ডটকম :

ঢাকার বাসচালক ও হেল্পারদের ৫০ শতাংশই দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছেন। গতকাল রোববার সকালে বনানীর বিআরটিএ সদর কার্যালয়ে এক প্রেজেন্টেশন এবং আলোচনা সভায় এই তথ্য জানানো হয়। ৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচি ও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্ট-এর যৌথ আয়োজনে এই প্রেজেন্টেশন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ২৩ ও ২৪ এপ্রিল ব্র্যাক ও জেসিআই-এর উদ্যোগে সায়েদাবাদ বাস টার্মিনালে এক চক্ষুশিবির পরিচালিত হয়। এই শিবিরে ১২ শতাধিক ড্রাইভার ও হেল্পারের চক্ষুপরীক্ষা, ডাক্তারের পরামর্শ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। চক্ষুশিবিরে প্রাপ্ত তথ্য ও উপাত্ত প্রকাশ করতেই গতকালের এই প্রেজেন্টেশন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় জানানো হয়, ‘বাসচালক ও হেল্পারদের ৯৪ শতাংশই মনে করেন যে তাদের চোখের সমস্যা আছে। অথচ ৭২ শতাংশ জীবনে একবারও চোখের ডাক্তারের কাছে যাননি। বাসচালক ও হেল্পারদের ২১ শতাংশই দৈনিক ১২ থেকে ১৬ ঘণ্টা কাজ করেন। ১২ শতাংশের চোখের ছানির কারণে অস্ত্রোপচার প্রয়োজন।’
অনুষ্ঠানে চক্ষুশিবিরে প্রাপ্ত তথ্য-উপাত্ত উপস্থাপন করেন ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির প্রধান কামরান উল বাসেত। এতে উল্লেখ করা হয়Ñ ‘চক্ষুশিবিরে সেবা দেওয়া হয়েছে ১২ শতাধিক ব্যক্তিকে। দুইদিনের চক্ষুশিবিরে ৭৬ শতাংশকে চশমা ও ওষুধ দেওয়া হয়েছে। ১২ দশমিক ৬ শতাংশের চোখে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে। আর শুধু ওষুধ দেওয়া হয়েছে ৪ দশমিক ১০ শতাংশকে।’
ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হোসাইনের সভাপতিত্বে বিআরটিএ-র পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী, বিশ্ব সাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. তারা কেশরাম, জেসিআই-এর প্রেসিডেন্ট ইরফান ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরি সভাপতি রুস্তম আলী খান, ট্রাক ও কভার্ড ভ্যান মালিক সমিতির যুগ্ম সম্পাদক হোসাইন আহমেদ মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।
বিআরটিএ-র পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী বলেন, ‘ড্রাইভারদের চোখের চিকিৎসায় আরও উদ্যোগ নেওয়া জরুরি।’

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain