আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ভেজালমুক্ত, সঠিক ওজনে এবং কম দামে পণ্য বিক্রয় করার আহবান

মে ৮, ২০১৯,৮:২২ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ভেজালমুক্ত, সঠিক ওজনে এবং কম দামে পণ্য বিক্রয় করার জন্য ব্যবসায়ীদের আহবান জানান। তিনি আজ বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতি আয়োজিত পরিমিত ক্রয় ক্যাম্পেইন প্রোগ্রাম ২০১৯ এর উদ্বোধনকালে এ কথা বলেন।

ব্যবসায়ীদের উদ্দেশে মেয়র বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশে উৎসব-আনন্দে পণ্যের দাম কমে; অথচ কোনো কারণ ছাড়াই বাংলাদেশে দাম বাড়ানোর একটা প্রবণতা অসাধু ব্যবসায়ীদের মধ্যে দেখা যায়, যা একেবারে কাম্য নয়। রমজান এবাদতের মাস। ধর্মীয় ও নৈতিকতার দিক থেকেও এটি উচিত নয়’। মেয়র আসাধু ব্যবসায়ীদেরকে নিজেদের বিবেক জাগ্রত করার আহবান জানান।

আতিকুল ইসলাম আরো বলেন, “প্রতিটি দোকানে মূল্যতালিকা প্রকাশ্যে প্রদর্শন করা বাধ্যতামূলক। নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য গ্রহণ কিংবা ভেজাল দ্রব্য বিক্রয় করার চেষ্টা করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে”। তিনি ব্যবসায়ীদের পরিমিত ক্রয় ক্যাম্পেইন প্রোগ্রামকে সাধুবাদ জানান। সেই সাথে ডিএনসিসির ৪৩টি মার্কেটে এই ক্যাম্পেইনের আয়োজনের আহবান জানান।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জমান খান কামাল, কনজ্যুমারস এসোসিয়েশন বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান, র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‍্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain