আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ট্রাফিক সচেতনতা বাড়াতে ইমামদের সহযোগিতা চায় ডিএমপি

এপ্রিল ৩০, ২০১৯,১:৪০ অপরাহ্ণ

 
Spread the love

মোঃ রিয়াদুল ইসলাম (আফজাল),বিডিনিউজটিভি২৪ডটকম :

রাজধানীবাসীর মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়াতে ইমামদের সহযোগিতার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ। এই লক্ষ্যে উত্তর বিভাগের আওতাধীন মসজিগুলোর ইমামদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ট্রাফিকের উত্তর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গতকাল সোমবার রাজধানীর নিকুঞ্জে বিভাগের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায়। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-প্রশাসন) কাজী রোমানা নাসরিন, এডিসি (গুলশান জোন) জাকির হোসেনসহ বিভাগীয় এলাকার প্রায় অর্ধশতাধিক মসজিদের ইমামরা। এসময় সড়কে দুর্ঘটনার কারণ, ট্রাফিক আইন ও সাইন, সড়ক দুর্ঘটনা রোধকল্পে করণীয়, নিরাপদে রাস্তা পারাপারে ফুটওভারব্রিজ, আন্ডারপাস, জেব্রাক্রসিং ব্যবহার করা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। সভায় শুক্রবার জুমার নামাজের খুতবায় ও অন্যান্য নামাজের পর, নিরাপদে রাস্তা পারাপারে ফুটওভারব্রিজ, আন্ডারপাস, জেব্রাক্রসিং ব্যবহার করা, সড়ক দুর্ঘটনা রোধকল্পে করণীয় এবং ট্রাফিক আইন ও সাইন সম্পর্কে মুসল্লিদের সচেতন করার লক্ষ্যে বয়ান দেওয়ার জন্য বিভাগের পক্ষ থেকে ইমামদের প্রতি আহ্বান জানান প্রবীর কুমার রায়। তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে হলে সবার আগে আমাদের সচেতন হতে হবে। এ কাজটি আপনারা (ইমাম) খুব ভালোভাবে করতে পারবেন। জুমার নামাজে অনেক মুসল্লি একত্র হয়। তখন সবাইকে বললে দ্রুত অনেকের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে যাবে। ভবিষ্যতেও সমাজের অন্যান্য জনগোষ্ঠীর মধ্যেও এমন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান প্রবীর কুমার।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain