জানুয়ারি ১৬, ২০১৬,৩:২৫ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ময়মনসিংহ: জেলার গৌরীপুরে বাস ও ট্রাক মুখোমুখী সংঘর্ষে দুই মহিলাসহ চার বাস যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ১৫ জন।
শনিবার দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার পশ্চিমপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস এবং বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলে অজ্ঞাত এক নারীসহ দু’জন নিহত হয়।
পরে আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ফাতেমা (২৬) নামে এক মহিলার এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শরীফুল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ এ তথ্য জানান।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain