আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

বেপরোয়া গাড়ি চালানোর কারণে হত্যা প্রমাণিত হলে মৃত্যুদন্ড: আইনমন্ত্রী

এপ্রিল ৮, ২০১৯,৩:৩৮ অপরাহ্ণ

 
Spread the love
 মোঃ রিয়াদুল ইসলাম (আফজাল),বিডিনিউজটিভি২৪ডটকম : বেপরোয়া গাড়ি চালানোর কারণে কারও মৃত্যু হলে সেটা দুর্ঘটনা হিসেবে বিবেচিত হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘বেপরোয়া গাড়ি চালানোর কারণে হত্যা প্রমাণিত হলে চালককে মৃত্যুদন্ড বা যাবজ্জীবন দিতে বাধ্য থাকবেন আদালত। সেক্ষেত্রে পেনাল কোডের ৩০২ ধারা অনুযায়ী দোষী চালককে মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড দেবে বিচারক।’ গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘নিরাপদ সড়ক আইনের প্রয়োগ ও জনসচেতনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। এছাড়া সড়কে দুর্ঘটনা প্রতিরোধে চালকদের ‘বুদ্ধি ও বিবেক’ ব্যবহার করার পরামর্শও দেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘দেশে এত উন্নয়নের পরেও সড়ক-মহাসড়কে অস্থির রয়ে গেছে। প্রতিনিয়তই দুর্ঘটনা হচ্ছে, মানুষ মরছে। কেন? আমাদের এর উত্তর খুঁজে বের করতে হবে। দুর্ঘটনা রোধে আইন প্রণয়ন করেছি। এখন এটি সবাইকে মেনে চলতে হবে। চালকদের প্রশিক্ষণ, বৈধ লাইসেন্স নিশ্চিত করতে হবে।’
আইনমন্ত্রী বলেন, ‘আইন প্রণয়ন হলেই শুধু হবে না। আইন মেনে চলার সংস্কৃতি তৈরি করতে হবে। সততা ও দায়িত্বশীলতার প্রমাণ রাখতে হবে। তাহলে সড়কে শৃঙ্খলা আসবে। এছাড়া, আমাদের ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। চালকরা যেন চাপমুক্ত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সবাই মিলে যদি আমরা কাজ করি, তাহলে এই সমস্য থাকবে না। সড়ক সুন্দর হবে।’
এ সময় পশ্চিমা বিশ্বের সড়ক আইনের উদাহরণ টেনে আইনমন্ত্রী বলেন, ‘উন্নত দেশগুলোয় কেউ যদি রাস্তায় মরে যায়, তাহলে আইন তাদের পক্ষে যায় না। কারণ, সে নির্দিষ্ট ওয়াকওয়ে ব্যবহার করেনি। রাস্তার সব অংশ কিন্তু পারাপারের জন্য নয়। সেটা বুঝতে হবে। ওয়াকওয়ে ও ওড়ালসেতু ব্যবহার করতে হবে।’ সড়কে ঘটে যাওয়া দুর্ঘটনা যদি ‘হত্যা’ হিসেবে প্রমাণ হয় তাহলে ৩০২ ধারায় বিচারের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। এ সময় সড়ক দুর্ঘটনার একটি পরিসংখ্যান তুলে ধরেন সেমিনারে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান। তিনি বলেন, ‘গত বিশ বছরে ৬১ হাজার দুর্ঘটনা ও ৮১ হাজার মামলা হয়েছে। আর বিচার হয়েছেন মাত্র একটি ঘটনার। ’
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কপোরেশনের (বিআরটিসি) ফরিদ আহমেদ ভূঁইয়া বলেন, ‘দক্ষ চালক দিয়ে আন্তঃজেলা সার্ভিস চালুর পাশাপাশি মহানগরীতে প্রায় ২৮০টি নতুন গাড়ি চালু করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ ছাড়া দুর্ঘটনা প্রতিরোধে সরকারের পক্ষ থেকে জুন নাগাদ বিআরটিসিকে ৬০০ বাস ও ৪০০ নতুন ট্রাক দেওয়া হচ্ছে।’ সেমিনারে আরও বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ্সহ অন্যরা।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain