আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

অগ্নি নিরাপত্তায় অভিযোগ বক্স চালু করবে ডিএনসিসি

এপ্রিল ৩, ২০১৯,১:৪১ অপরাহ্ণ

 
Spread the love

মোঃ রিয়াদুল ইসলাম (আফজাল),বিডিনিউজটিভি২৪ডটকম : ভবন নিরাপত্তা ও অগ্নি নিরাপত্তা সম্পর্কে অভিযোগ জানাতে নগরবাসীর জন্য অভিযোগ বক্স ও ফোন নম্বর চালু করা হবে। এছাড়াও থাকবে হোয়াটস অ্যাপ নম্বর। এসব মাধ্যমে যারা অভিযোগ জানাবেন তাদের পরিচয় গোপন রাখা হবে। গতকাল রাজধানীর গুলশান ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ‘অগ্নিঝুঁকিতে রাজধানী: সিটি করপোরেশনের ভূমিকা ও নাগরিকদের করণীয়’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা)। মেয়র আতিকুল ইসলাম বলেন, শুধু ভবন নয়, হাসপাতাল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ প্রায় সব ধরনের অবকাঠামো ঝুঁকিপূর্ণ। এসব ভবনে অগ্নি নিরাপত্তা, ইলেকট্রিক নিরাপত্তা ও ভবন নিরাপত্তা না থাকলে কেউ যাবেন না। অফিস নিরাপদ না হলে সেখানে কাজ করবেন না। আর এসব ইস্যু আমাদের জানান।

আতিকুল ইসলাম আরও বলেন, আমাদের যারা ভবনের সমস্যা জানাবেন তাদের পরিচয় গোপন রাখা হবে। তাদের ওপর যেন আবার কোনো সমস্যা না হয় তার জন্য এই ব্যবস্থা। প্রতিটি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার অফিসে অভিযোগ বক্স খোলা হবে। একটি ফোন নম্বর চালু করব আমরা। সাথে হোয়াটস অ্যাপ সংযোগ থাকবে। আমরা একটি নগর অ্যাপ চালু করার জন্য কাজ করছি। এসব মাধ্যমে যারা অভিযোগ জানাবেন তাদের পরিচয় গোপন থাকবে। আর এসব অভিযোগের প্রেক্ষিতে আমরা কাজ করে সবাইকে সাথে নিয়ে সবার ঢাকা গড়ে তুলবো। ঢাকা শহরের ভবনগুলোর নিরাপত্তা ব্যবস্থা খুবই সঙ্গিন উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, এটি একটি অত্যন্ত নাজুক সময়। আমরা যে দৃশ্য দেখলাম সেই দৃশ্য আর দেখতে চাই না। আমরা ভয়াবহ জায়গার মধ্যে আছি। এই সমস্যা মোকাবেলায় আমাদের সবার দায়িত্ব আছে। দায়িত্ব নিয়েই কাজ করতে হবে। এ সময় অগ্নিকা-ের মতো ঘটনা মোকাবেলায় আগে থেকেই প্রস্তুতি রাখতে হবে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ভবনগুলোতে ফায়ার ড্রিল করতে হবে। প্রয়োজনে সিটি করপোরেশন ট্রেনিং দেবে। ভবনের সিকিউরিটি গার্ডদের প্রশিক্ষণ দিতে হবে, ফায়ার পোশাক পরাতে হবে। আমরা সবাই মিলে বাঁচতে চাই। ডুরা সভাপতি মশিউর রহমান খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডুরার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লাইজুল ইসলামসহ সংগঠনটির অন্যান্য নেতারা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain