আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

বনানীর এফআর টাওয়ারে অগ্নিকান্ড, ৭ জনের মৃত্যু

মার্চ ২৮, ২০১৯,৮:৪১ অপরাহ্ণ

 
Spread the love

মোঃ রিয়াদুল ইসলাম (আফজাল),বিডিনিউজটিভি২৪ডটকম : রাজধানীর বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় একজন শ্রীলঙ্কান নাগরিকসহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও অর্ধশতাধিক মানুষকে। অগ্নিকান্ডের পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন শ্রীলঙ্কান নাগরিক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এক যুবকের পর বেসরকারি ইউনাইটেড হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া অ্যাপোলো ও বনানী ক্লিনিকে মারা গেছেন আরও দু’জন। গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আবদুল আহাদ সাত জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন- পারভেজ সাজ্জাদ (৪৭), মামুন (৩৬), আমিনা ইয়াসমিন (৪০), আব্দুল্লাহ আল ফারুক (৩২), মনির (৫০) ও মাকসুদুর (৩৬)। আরেকজনের নাম জানা যায়নি। কামাল আতাতুর্ক এভিনিউয়ের ৩২ নম্বর হোল্ডিংয়ে ২২ তলা ওই ভবনে গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকা মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সহকারী কমিশনার সাইদুল ইসলাম বিকালে বলেন, এ পর্যন্ত আমরা সাতজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে এই সংখ্যা বাড়তে পারে। গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, নিহতদের মধ্যে তিনজনের মৃতদেহ আছে ইউনাইটেড হাসপাতালে। আরও ২৩ জনকে আহত বা অসুস্থ অবস্থায় সেখানে ভর্তি করা হয়েছে। ইউনাইটেড হাসপাতালের ডিউটি ম্যানেজার জানান, সেখানে যে তিনজনের মৃতদেহ রয়েছে, তাদের সবাই পুরুষ, তাদের একজনের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে, বাকিদের অন্য ইনজুরি ছিল। নিহতদের একজনের নাম মনির। আরও একজনের মৃতদেহ গুলশানের অ্যাপলো হাসপাতালে রয়েছে বলে জানিয়েছেন ভাটারা থানার ওসি কামরুজ্জামান। তিনি এর বেশি তথ্য দিতে পারেননি। কুর্মিটোলা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুননবী জানান, অন্তত ৩০ জনকে তার হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে নিরাস চন্দ্র নামের এক শ্রীলঙ্কান নাগরিককে মৃত ঘোষণা করা হয়েছে। সে ভবন থেকে লাফিয়ে পড়েছিলেন। মৃত অবস্থায় তাকে হাসপাতাল আনা হয়। যাদের কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের মধ্যে গুরুতর দগ্ধ কেউ নেই। অধিকাংশই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন অথবা লাফিয়ে পড়ে আহত হয়েছেন বলে জানান পরিচালক। এদিকে এফআর টাওয়ার থেকে উদ্ধার করে পাঁচজনকে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাদের মধ্যে একজনকে বার্ন ইউনিটে মৃত ঘোষণা করা হয়। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সর্দার জানান, আগুনে পুড়ে মারা যাওয়া ওই ব্যক্তির নাম আব্দুল্লাহ আল ফারুক (৩২)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইভনিং এমবিএ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। চাঁদপুরের হাজীগঞ্জের ছেলে ফারুকের বিশ্ববিদ্যালয়ের কার্ডটি পাওয়া গেছে তার পকেটে। আগুনে তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন জানান। এ ছাড়া শ্রীলংকান নাগরিক সিরি ইন্দ্রিকা (৪৬), আবু হোসেন (৩৫), সাব্বির আলী মৃধা (২৫) ও রেজোয়ান আহমেদ (৩৭) শরীরে জখম ও আঘাত নিয়ে এ হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সবাই এফআর টাওয়ারের বিভিন্ন অফিসে কাজ করতেন। বিকালে সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর এফ আর টাওয়ার থেকে আরও একজনের পোড়া লাশ নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম খান জানান, ওই ভবনে অগ্নিকান্ডের ঘটনায় আহত পাঁচজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের পরিচালক কর্নেল এসএম জুলফিকার রহমান বলেন, ২২ তলা ভবনের সব ফ্লোরেই আমাদের কর্মীরা যাচ্ছেন, কেউ আটকা পড়ে থাকলে বা হতাহত থাকলে তাদের উদ্ধার করার জন্য তল্লাশি চালাচ্ছেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain