আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

ঢাকা যেন টাইম বোমায় পরিণত না হয়: র‌্যাব ডিজি

মার্চ ২৪, ২০১৯,১:০০ অপরাহ্ণ

 
Spread the love

মোঃ রিয়াদুল ইসলাম (আফজাল),বিডিনিউজটিভি২৪ডটকম : : রাজধানীর পুরান ঢাকার কেমিক্যাল ব্যবসায়ীদের উদ্দেশে র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন,‘অসতর্কতার কারণে পুরান ঢাকার দাহ্য কেমিক্যাল গোডাউনগুলো একসময় টাইম বোমা ছিল। চুড়িহাট্টার অগ্নিকান্ডের পর সরকারের নির্দেশে সমস্ত কেমিক্যাল গোডাউন অপসারণ করে অন্যত্র নেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের বলবো, ক্যামিকেল সরিয়ে আপনারা সতর্কভাবে রাখবেন। অসতর্কতার জন্য যেন পুরো ঢাকা টাইম বোমায় পরিণত না হয়।’ গতকাল শনিবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার বকশী বাজারে কারা কনভেনশন হলে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে কেমিক্যাল, প্লাস্টিক ও অন্যান্য ঝুঁকিপুর্ণ দাহ্য পদার্থের কারখানা ও গোডাউন অপসারণের লক্ষ্যে বিশেষ এই মতবিনিময় সভার আয়োজন করে র‌্যাব-১০।
বেনজীর আহমেদ বলেন, ‘টাস্কফোর্সের অভিজানের পর পুরান ঢাকার কেমিক্যাল ব্যবসায়ীরা ক্যামিকেল সরিয়ে রাজধানীর বিভিন্ন আসাসিক এলাকায় নিয়ে রাখছেন বলে আমার কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। অভিযানের ভয়ে কেউ নিজ বাসায় আবার কেউ তার আত্মীয়ের বাসায় রাখছেন। আগে পুরান ঢাকা ছিল টাইম বোম্ব। এখন সারা ঢাকা যেন টাইম বোমায় পরিণত না হয় এ বিষয়টি খেয়াল রাখতে হবে।’
তিনি বলেন, ‘পুরান ঢাকার মানুষ এতদিন টাইম বোমার ওপরে বসবাস করছেন। চুড়িহাট্টার ঘটনায় যারা মারা গেছেন তারাও টাইম বোমার পাশে বসবাস করতেন। আমরা তৃতীয় আর একটি ঘটনা চাই না। আমরা আর একটি মানুষের মৃত্যুও দেখতে চাই না।’
দ্রুততম সময়ের মধ্যে এর সমাধান করার তাগিদ দিয়ে র‌্যাব ডিজি বলেন, ‘কেমিক্যাল গোডাউন অপসারণ করার জন্য দেড়শ’ কোটি টাকার যে প্রজেক্টের কথা বলা হচ্ছে তা সম্পন্ন হতে সময় লাগবে দুই বছর। কিন্তু আমাদের হাতে এত সময় নেই। আমরা চাই দুই মাসের মধ্যে এর সমাধান হোক। এজন্য ব্যবসায়ীদের প্রথাগত চিন্তার বাইরে গিয়ে কাজ করতে হবে। এজন্য সাহস থাকতে হবে।’
তিনি বলেন, ‘আমরা আফসোস করছি নদী শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এটাও তো ঠিক যে নদী শুকিয়ে যাওয়ায় জমি পাচ্ছি। সেটা বন্দোবস্ত করুন। ম্যাচ ফ্যাক্টরির জমি ভাড়া নেন। একশ’ দেড়শ’ একর নেন। ব্যবসায়ী ভাইদের বিপাকে ফেলানো আমাদের কাজ না। তাদের ব্যবসার জন্য নিরাপদ জোন করা সম্ভব। কিন্তু এই পুরান ঢাকা আমাদের ছাড়তে হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রথম বাজেট বঙ্গবন্ধু ঘোষণা করেছিল ৭৩৫ কোটি টাকা। এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাজেট ঘোষণা করেছেন ৪ লাখ ২০ হাজার কোটি টাকা। এটা আরও বাড়বে। সুতরাং আমাদের চিন্তার প্রসার আনতে হবে। আমরা সামনে ৩০তম অর্থনৈতিক সমৃদ্ধ দেশ হবো।’
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশে একাধিক ইকোনোমিক জোন গড়ে উঠেছে। অনেক ব্যবসায়ী তাদের নিজ উদ্যোগে তা গড়ে তুলেছেন। এমন ইকোনোমিক জোন গড়তে আপনারাও পারেন। ’
অভিযান বন্ধে ব্যবসায়ীদের দাবির বিষয়ে র‌্যাব ডিজি বলেন, ‘ব্যবসায়ীরা বলছে অভিযান বন্ধ করতে। আমরা কি দেশ থেকে আইন বন্ধ করে দিব? মানুষ হত্যা হবে আর আর আমরা কি আসামিকে গ্রেফতার করবো না? অভিযান চলবে, তবে আমাদের কোনও ব্যবসায়ী ভাই যেন অযথা হয়রানির শিকার না হয় সে বিষয়টি আমরা দেখবো। অন্যায়ভাবে যেন কারও কোনও ক্ষতি না হয় সেটি নিশ্চিত করেই অভিযান চলমান থাকবে।’
মেয়াদ উত্তীর্ণ কেমিক্যালের বিষয়ে র‌্যাব ডিজি বলেন, ‘আপনারা টাকা দিয়ে পণ্য কিনে আনেন, এর সঙ্গে সংশ্লিষ্ট সকল কিছু লিখিত দিতে হবে। উৎপাদনের মেয়াদ, কোম্পানি নাম, সব কিছুই। টাকা দিয়ে কেন আপনারা মেয়াদ উত্তীর্ণ জিনিস কিনবেন? আপনারা মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল রাখলে সেটা মেনে নেওয়া যাবে না।’

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain