আজ বৃহস্পতিবার,১৫ই অক্টোবর, ২০২৬ ইং, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

রাজধানীতে বেপরোয়া বাসের চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

মার্চ ১৯, ২০১৯,১:১৪ অপরাহ্ণ

 
Spread the love

রাজধানীর প্রগতী সরণিতে সুপ্রভাত পরিবহনের একটি বেপরোয়া বাসের চাপায় এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছে।

সোহেল মাহমুদুল/ বি ডি নিউজ টিভি ২৪ ডট কম :

মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে ভাটারা এলাকায় রাস্তা পরাপারের সময় আবরার আহমেদ চৌধুরী নামে একটি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে চাপা দেয় সুপ্রভাত পরিবহনের ওই বেপরোয়াটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই পরিবহনের অপর একটি বাসকে ওভারটেক করার জন্য চালক বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন।দুর্ঘটনার পর নিহত ছাত্রের সহপাঠীরা বাসটি আটক করে। এসময় চালক ও হেলপার পালিয়ে যায়।

এদিকে, ছাত্র নিহতের ঘটনায় কুড়িল বিশ্বরোডের নর্দা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বিক্ষুদ্ধ ছাত্ররা এ সময় সুপ্রভাত পরিবহনের সব বাস আটক করে রাস্তা বন্ধ করে মিছিল করতে থাকে।

এতে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী লোকজনসহ ও বাসযাত্রীরা। এ সময় তাদেরকে পায়ে হেটে গন্তব্যের উদ্দেশে যাত্রা করতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ছাত্রদের শান্ত করার চেষ্টা করে।

ঘটনাস্থলে আসা গুলশান থানার এসআই মোশাররফ হোসেন জানান, ঘাতক বাসটি আটক করে থানায় পাঠানো হয়েছে। চালক ও হেলপারকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain