আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

পুলিশ সাংবাদিকদের মতো দায়িত্বশীল হলে অপরাধ কমত: আইজিপি

মার্চ ১৬, ২০১৯,৩:৪৭ অপরাহ্ণ

 
Spread the love

মোঃ রিয়াদুল ইসলাম (আফজাল),বিডিনিউজটিভি২৪ডটকম :  পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, সাংবাদিকরা তাদের পেশার প্রতি যতটা দায়িত্বশীল, পুলিশ যদি ততটা দায়িত্বশীল হতো তাহলে অপরাধ দমনে আরও সফলতা আসত। পুলিশ অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশ অপরাধমুক্ত হবে। গতকাল শুক্রবার কুমিল্লা পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে পুলিশপ্রধান বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।’

জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী হাবিবা জাবেদ এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার মাহবুবুর রহমানসহ চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সুপাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিরা। এর আগে পুলিশ লাইনসে নবনির্মিত ‘মুক্তিযোদ্ধা শহীদ পুলিশ সুপার মুন্সি কবিরউদ্দিন আহমেদ ভবন’-এর উদ্বোধন এবং একটি আবাসিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইজিপি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain