জানুয়ারি ১৬, ২০১৬,৩:১৭ অপরাহ্ণ
ডেস্ক: শুক্রবার ভারতের পাটনার পাসপোর্ট অফিস থেকে ভুয়া তথ্য দিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টাকালে আবদুল মান্নান নামের এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, স্থানীয় এক দালালের সহায়তায় মিথ্যা তথ্য দিয়ে ভারতের পাসপোর্ট তৈরীর চেষ্টা র্কার সময় আবদুল মান্নানকে গ্রেপ্তার করা হয়।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, অনলাইনে পূরণ করা আবেদন ফরমে আবদুল মান্নান নিজেকে নওয়াদা এলাকার বাসিন্দা দাবি করেন। তবে মান্নানের দেওয়া রেশন কার্ড ও ব্যাংকের পাস বইয়ের বিষয়ে গত বৃহস্পতিবার পাটনার আশিনা দিঘা রোডের আঞ্চলিক পাসপোর্ট অফিসের কিছুটা সন্দেহ হয়। তাঁকে পাসপোর্ট অফিসে আসতে বলা হলে তিনি সেখানে ঠিকমতো হিন্দিতে কথা বলতেও পারছিলেন না। তারপর জিজ্ঞাসাবাদে জানা যায় যে তিনি বাংলাদেশি। পরে পুলিশে খবর দেয় পাসপোর্ট অফিস।
এদিকে পাটনা পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট মানু মাহারাজ বলেন, ‘এই ঘটনার মাধ্যমে আমরা একটি সতর্কবার্তা পেলাম। গতকাল ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সে স্থানীয় দালাল নূর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করে ভারতে এসেছিল পাসপোর্ট তৈরি করতে। সে জানিয়েছে, ভারতের পাসপোর্ট নিয়ে সে সৌদি আরব যেতে চায়। এখন আমরা নূর মোহাম্মদের খোঁজে অভিযান চালাচ্ছি।’
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain