ফেব্রুয়ারি ১৭, ২০১৯,৩:৫৫ অপরাহ্ণ
মো: রিয়াদুল ইসলাম (আফজাল)
: জুটন চৌধুরী সাংবাদিক প্রথম মৃত্যুবার্ষিকী আজ রোববার। মরণব্যাধি কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বছরের ১৭ ফেব্রুয়ারি রাতে মোহাম্মদপুর পিসি কালচারের নিজ বাসায় মৃতু বরন করেন সাংবাদিক জুটন চৌধুরী।
তার প্রথম মৃত্যুবার্ষিকীতে রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। এতে অনেক সাংবাদিক নেতারাসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।
সাংবাদিক জুটন চৌধুরীর কর্মজীবন শুরু করেন দৈনিক ভোরের কাগজ দিয়ে। পরে ভোরের কাগজ ছেড়ে দিয়ে যোগ দেন জনপ্রিয় পাক্ষিক ম্যাগাজিন ‘আনন্দধারা’য়। দীর্ঘদিন আনন্দধারায় প্রধান প্রতিবেদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন ।
এরপর নিজের সম্পাদনায় ‘বিনোদন চিত্র’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেন। সর্বশেষ সাংবাদিক জুটন চৌধুরী দৈনিক সংবাদ প্রতিদিনে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মৃত্যুকালে সাংবাদিক জুটন চৌধুরী স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মা জীবিত আছেন। ভাই ও বোনেরা ফ্রান্স ও কানাডার প্রবাসী।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain