আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

স্বল্পআয়ের মানুষের জন্য ফ্ল্যাট নির্মাণ করতে চায় রিহ্যাব

ফেব্রুয়ারি ৯, ২০১৯,১২:৪২ পূর্বাহ্ণ

 
Spread the love

স্বল্প আয়ের লোকজনকে কম দামে ফ্ল্যাট দিতে রাজধানীর পূর্বাচলে জমি চেয়েছে আবাসন মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং সোসাইটি অফ বাংলাদেশ (রিহ্যাব)। বুধবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পাঁচ দিনের আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ দাবি করেন সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল।

অনুষ্ঠানে উপস্থিত গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিমকে উদ্দেশ করে তিনি বলেন, রাজধানীতে জমির দাম অনেক বেশি। তাই আমরা কেবল ধনীদের ফ্ল্যাট দেই। কিন্তু স্বল্প আয়ের মানুষের জন্য কিছু করতে পারি না। পূর্বাচলে আমাদের একটা নির্দিষ্ট জমি দেন। সেখানে আমাদের জমি দিলে রাজউকের চেয়ে কম দামে ফ্ল্যাট দেব আমরা। এ সময় মন্ত্রীর কাছে স্বল্প আয়ের মানুষের কম দামে ফ্ল্যাট দেয়ার জন্য একটি কমিটি গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান রিহ্যাব সভাপতি। তিনি বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে উন্নীত হওয়ার যে পরিকল্পনা নিয়েছে, আমরা সেটা বাস্তবায়নে অংশীদার হতে চাই।

আবাসন মেলার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, সাংসদ ও রিহ্যাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি নুরুন্নবী চৌধুরী, রিহ্যাবের সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, মো. আনোয়ারুজ্জামান, কামাল মাহমুদ, পরিচালক শাকিল কামাল চৌধুরী প্রমুখ।

এবারের মেলায় রয়েছে ২০২টি স্টল। এর মধ্যে ১৬৮টি আবাসনের, ২০টি নির্মাণ সামগ্রীর ও ১৪টি আর্থিক প্রতিষ্ঠান। আবাসন খাতকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে সহযোগিতা করার আশ্বাস দেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। একই সঙ্গে রিহ্যাব নেতাদের উদ্দেশে তিনি বলেন, যেসব আবাসন ব্যবসায়ী ক্রেতাদের সঙ্গে প্রতারণা (ফ্রড) করে, তাদের নাম দেন, আমরা ব্যবস্থা নেব। সরকারের থেকে বড় ক্ষমতাবান কেউ নয়। এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আবাসন ব্যবসায় কিছু অসাধু লোক প্রবেশ করেছে। তারা রিহ্যাবের সদস্য হয় না। মানুষের কাছ থেকে টাকা নিয়ে ফ্ল্যাট বুঝিয়ে দেয় না। তাদের কারণে বিরাট সমস্যার সৃষ্টি হয়েছে। আমার কাছে কয়েকজন অভিযোগ করেছেন, ৫-৬ বছর আগে জমি নিলেও এখন পর্যন্ত ভবনের নির্মাণকাজই শুরু করেনি আবাসন প্রতিষ্ঠান।

এসব কারণে মানুষ আস্থা হারায়। ফ্ল্যাট কিনতে ভয় পায়। নতুন ভ্যাট আইন চলতি বছর কার্যকর হবে। অবশ্য সব ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করে জর্জরিত করব না। যেসব খাত জনকল্যাণমূলক হবে, সেখানে ছাড় দেয়া হবে। তবে যেটুকু ভ্যাট নির্ধারণ করা হবে, সেটি দিতে হবে।

রিহ্যাব সদস্যরা এখন পর্যন্ত ২ লাখ ফ্ল্যাট ও ৭০ হাজার প্লট ক্রেতাদের বুঝিয়ে দিয়েছেন বলে জানান সংগঠনটির সভাপতি আলমগীর শামসুল আলামিন। তিনি বলেন, জমির মূল্য অত্যধিক বেড়ে গেছে। তাই এই মুহূর্তে স্বল্প আয়ের মানুষের জন্য ফ্ল্যাট নির্মাণ করার ক্ষমতা রিহ্যাব সদস্যদের নেই। তাই সরকারের কাছ থেকে জমি পেলে সাধারণ মানুষের জন্য রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানগুলো ফ্ল্যাট নির্মাণ করে দিতে পারবে।

image
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain