জানুয়ারি ১৬, ২০১৬,৩:০৪ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ঢাকা: কারাবন্দিরা মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন। বন্দিরা কারাগারে ঢুকার সময় তাদের পরিবারের দু‘টি মোবাইল নম্বর কারাকর্তৃপক্ষের কাছে দিয়ে ঢুকতে হবে। ওই মোবাইল নম্বরগুলোতে তিনি যতদিন বন্দি থাকবেন ততদিন ফোনালাপ ও ক্ষুদেবার্তা আদান-প্রদানের সুযোগ পাবেন। তবে বন্দিদের স্বজনরা কোন কারাবন্দিকে ফোন করতে পারবেন না।
আজ শনিবার দুপুরে কারা অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ ফজলুল কবীর এই তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ২০ জানযুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত কারা সপ্তাহ পালন করা হবে। কারা সপ্তাহে এ উপলক্ষে দোয়া মাহফিল, কারা মেলার উদ্ভোধন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, কারারক্ষীদের বিশেষ প্যারেড ও দরবার, ক্রীড়া প্রতিযোগিতা, বন্দিদের প্রতিযোগিতা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজিন করা হবে।
কর্নেল ফজলুল কবীর আরো বলেন, কারাগারের বন্দিরা মোবাইল ফোনে কথা বলার সুযোগ পেলেও তাদের কল রেকর্ড করা হবে। পাশাপাশি যাচাই বাছাই করা হবে তাদের কথোপকথন। আর আগামী তিন মাসের মাথায় ঢাকা কেন্দীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে। এবারের কারা সপ্তাহে কারা কর্মকর্তাদের জন্যে পোষাক ও র্যাংক ব্যাজ পরিয়ে দেবেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, কারাগারে সেবার মান বৃদ্ধির পাশাপাশি পূর্ববর্তী ধ্যান ধারণার পরিবর্তন ঘটিয়ে কারাগারকে সংশোধনাগারে রূপান্তর করা হবে। এ লক্ষ্যে এবারের অঙ্গীকার ‘কারাগার হোক সংশোধনাগার’।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain