ডিসেম্বর ২০, ২০১৮,১১:০২ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কমঃ ময়মনসিংহ : বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হাবিব-উন নবী খান সোহেলকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম সাংবািদকেদর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে ৪২টি মামলা রয়েছে। নিরাপত্তার স্বার্থে তাকে বুধবার (১৯ ডিসেম্বর) রাতে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। তাকে কারাগারের ১/১০ নম্বর সেলের ৯ নম্বর কক্ষে রাখা হয়েছে।
পরিবার ছাড়া তার সঙ্গে অন্য কারো দেখা করার কোনো সুযোগ নেই বলেও জানান জেলার রফিকুল ইসলাম।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain