আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

‘পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে নির্যাতনের প্রমাণ পেলে ’

জানুয়ারি ১৬, ২০১৬,৩:০২ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: গাজীপুর: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, বাংলাদেশ ব্যাংক ও ডিসিসির দুই কর্মকর্তা নির্যাতনের ঘটনায় দোষী প্রমাণিত হলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আইজিপি বলেন, ‘এ বিষয়ে ডিএমপি কমিশনার কর্তৃক তদন্ত কমিটি করা হয়েছে। আমি নিজেও ডিআইজির নেতৃত্বে তদন্ত কমিটি করেছি। আর তাৎক্ষণিকভাবে সাজামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্ত আসার পর আমরা যা পাবো, তার ফলাফলের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

শনিবার দুপুরে টঙ্গীতে বিশ্ব ইজতেমা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

আইজিপি শহীদুল হক বলেন, আইন-শৃঙ্খলাবাহিনীর কেউ যদি ন্যুনতম অপরাধ করে, সেগুলো আমরা আমলে নিই এবং তাদের কোন রকম অনুকম্পা দেখানো হয় না। বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত অনেক পুলিশ অফিসারের শাস্তি দেয়া হয়েছে, বিভিন্ন ধরণের শাস্তি হয়েছে। অনেক পুলিশ সদস্য অ্যারেস্ট হয়েছে। অনেকের বিরুদ্ধে চার্জশীট দেয়া হয়েছে। অনেকের সাজাও হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পুলিশ একটা বিরাট বাহিনী।এখানে অনেক ধরণের লোক থাকে, কারো মেজাজ গরম থাকে, কারো মেজাজ ঠাণ্ডা থাকে।

তিনি বলেন, পুলিশের ডিসিপ্লিন ঠিক রাখার জন্য যদি একজন সাধারণ পাবলিক যে অপরাধ করে, পুলিশ যদি সেই অপরাধ করে তাহলে তার (পুলিশের) অপরাধ বেশি শক্তভাবে দেখি।

শহীদুল হক বলেন, ইজতেমা শেষে যে সকল বিদেশী মুসল্লি আরো ৪০ দিন বা তার চেয়েও বেশী সময় বাংলাদেশে অবস্থান করবে তাদেরকে পর্যবেক্ষণে রাখা হবে এবং তাদের নিরাপত্তাও দেয়া হবে। তাদের (ইজতেমা কর্তৃপক্ষকে) অনুরোধ করা হয়েছে তারা যে এলাকায় চিল্লায় যাবেন সে তালিকা যেন পুলিশকে দেয়া হয়। সে এলাকায় পুলিশ তাদের নিরাপত্তা দিবে এবং তাদের পর্যবেক্ষণে রাখা হবে। তারা যদি পল্লী এলাকায়ও যান তবুও আমাদের পুলিশ তাদের নিরাপত্তা দিবে এবং পর্যবেক্ষনে রাখবে।

এ সময় পুলিশের অতিরিক্ত আইজিপি (ট্রেনিং) মোঃ মইনুর রহমান চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নূরুজ্জামান, ঢাকা রেঞ্জে অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) শফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মোহাম্মদ আলী, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain