আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

রাজাপুরে জনসচেতনতা মূলক কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা

নভেম্বর ১৪, ২০১৮,৪:৪৫ অপরাহ্ণ

 
Spread the love

সাংবাদিক মোঃ রাজিব তালুকদার:পুলিশই জনতা জনতাই পুলিশ এমন স্লোগানে মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ,বাল্যবিবাহ,ইভটিজিং,নারী নির্যাতন সহ যে কোন অপরাধ ও অপরাধীর সম্পর্কে তথ্য দিয়ে পুলিশ কে সহায়তা করুন এই সকল বিষয় কে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে থানা পুলিশ সাধারণ জনগনের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে। ১৪ নভেম্বর(মঙ্গলবার) সন্ধা আনুমানিক ০৬.৩০ঘটিকায় উপজেলার ৬ নং মঠবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মিল বাড়ী,পুখরিজানা এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল-ঝালকাঠি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজা বলেছেন,পুলিশই জনতা জনতাই পুলিশ আসুন আমরা সকলে মিলে সমাজ থেকে মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ,বাল্যবিবাহ,ইভটিজিং,নারী নির্যাতন সহ সকল অপরাধ দুর করতে কাদে কাদ মিলিয়ে কাজ করি। বর্তমানে কোন মাদক সেবীর সরকারি চাকুরীও হবেনা তাতে তারা যত বড় ক্ষমতার অধিকারী থাকুক না কেনো। আমারা সবাই মিলে সমাজ থেকে এই সকল অপরাধ দুর করতে পারলে আমাদের অর্থ,গাড়ী,বাড়ী সহ কোন কিছুর অভাব থাকবে না। তাই আপনারা আমাদের কে সকল অপরাধের তথ্য দিয়ে সহায়তা করে একটি আপরাধ মুক্ত সমাজ গড়তে অবদান রাখুন এবং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করুন।
৬নং মঠবাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো:জাহিদ হোসেন। ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সফল ব্যাবসায়ী মো:তরিকুল ইসলাম তারেক, মঠবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান ফকির ,আজিজুল হক শরিফ তাদের বক্তিতায় সকল অপরাধের বিষয়ে সচেতন করে এবং অপরাধ মুক্ত সমাজ গড়তে সকলের সহায়তা কামনা করেন। অফিসার ইনচার্জ,রাজাপুর থানা মো:জাহিদ হোসেন তার বক্তিতায় মাদক সেবী,মাদক বিত্রুতা সহ অপরাধীদের কড়া হুসিয়ারি দেন সেই সাথে কোন অপরাধীর তার হাতে আটক হলে সেই অপরাধীকে রক্ষা করতে কাউকে অপরাধীর পক্ষে কথা না বলতে অনুরোধ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর থানার এ এস আই কালাম-১ সহ আরো পুলিশ সদস্য । তাছাড়া বিভিন্ন শ্রেনী পেশার প্রায় ৪ শতাদিক মানুষ এ সভায় অংশগ্রহন করেন এবং মাদকের বিরুদ্ধে তারাও শপদ নেয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain