আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

পদ্মার সেতুর অগ্রগতি দেখে এলেন প্রধানমন্ত্রী

অক্টোবর ১৫, ২০১৮,১২:৩৪ অপরাহ্ণ

 
Spread the love
নিজস্ব প্রতিবেদক,বিডিনিউজটিভিটুয়েন্টিফোরডটকম:

পদ্মা সেতুর লৌহজংয়ের মাওয়া প্রধান অংশে সেতুর নামফলক উন্মোচন সহ কয়েকটি নতুন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি মাওয়া টোল প্লাজা সংলগ্ন গোল চত্বরে সুধী সমাবেশে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে রোববার বেলা ১১টায় মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১ এ অবতরণ করেন।

এরপর বেলা ১১টা ১০ মিনিটে পদ্মা সেতুর নামফলক উদ্বোধন করেন। সে সময় ঢাকা-খুলনা মহাসড়কের চার লেনে উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এরপর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এবং মূল নদী শাসন কাজ সংলগ্ন স্থায়ী নদী তীরের প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করেন। এসময় পদ্মা সেতুর কাজ ৬০ ভাগ সম্পন্নের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

বেলা সাড়ে ১১টার দিকে মাওয়া টোল প্লাজা সংলগ্ন গোল চত্বরে সুধী সমাবেশে বক্তব্য রাখেন। এরপর সাড়ে ১২টায় সুধী সমাবেশে বক্তব্য শেষ করে মাদারীপুরের উদ্দেশ্যে গমন করেন।

সেখান থোকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্পে গমন করবেন। দুপুরের পর পদ্মা সেতুর জাজিরা অংশে নামফলক ও কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain