আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

অক্টোবরে বিএনপির আগে মাঠ দখল করবে ১৪ দল: নাসিম

সেপ্টেম্বর ২৯, ২০১৮,১১:০৯ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন :ঢাকা : কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির জীবনে অক্টোবর মাস আসবে না। তার আগে মাঠ দখল করবে ১৪ দল। তিনি বলেন, বিএনপি-জামায়াতকে ছাড় দেওয়া হবে না। তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে।

আজ শনিবার বিকেলে ঢাকার গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ১৪-দলীয় জোটের কর্মী সমাবেশ তিনি এ সকল কথা বলেন।

কর্মী সমাবেশ থেকে মোহাম্মদ নাসিম ১৪ দলের পক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন। আগামী ৯ অক্টোবর রাজশাহীতে বিভাগীয় মহাসমাবেশ, ১০ অক্টোবর নাটোরে জনসভা ও ১৩ অক্টোবর খুলনায় বিভাগীয় মহাসমাবেশ হবে বলে জানান তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা হলাম বাঘের বাচ্চা। ১৪ দলের নেতা-কর্মীরা বাঘের বাচ্চা। দেশে চক্রান্ত শুরু হয়েছে। শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। এখন ১৪ দলের নেতা-কর্মীদের ঘরে বসে থাকার সুযোগ নেই। বিএনপি-জামায়াতের সকল চক্রান্তের বিরুদ্ধে এখন থেকে ১৪ দলের নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।’

বিএনপির উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, এটা ২০১৪ সাল না, এটা ২০১৮ সাল। এটা বিএনপির মরণ সাল। এবার নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জনগণ এবার জবাব দেবে। তিনি আরও বলেন, ‘যেসব নেতার নীতি নেই, এমন নেতাদের ভাড়া করেছে বিএনপি। রাজনৈতিক নেতাদের ভাড়া করা হয়, এটা প্রথম দেখলাম। ভাড়াটিয়া নেতা দিয়ে জেতা যায় না।’ আগামী একাদশ জাতীয় নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এবং শেখ হাসিনার অধীনেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন নাসিম।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain