সেপ্টেম্বর ১৩, ২০১৮,৪:০২ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪.কম: মোঃ আরিফ বিল্লাহ্ (ক্রইম রিপোটার্স) :ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি মামলার কার্যক্রম কারাগারের ভেতর স্থানান্তর করা প্রসঙ্গে ড. কামাল হোসেন বলেছেন, কোন কারণে জেলের ভেতর এতো নাটক করা হচ্ছে? তিনি বলেন, বেসামরিক সময়ে তথাকথিত জেলখানায় আদালত কাঙ্ক্ষিত নয়।
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কামাল হোসেন বলেন, সামরিক সময়ে কর্ণেল তাহেরের বিচারালয় কারাগারের ভেতর স্থাপনও মানুষ ভাল চোখে দেখেনি।
তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে যারা অপমানিত করছে তারা অসভ্য। তাদের বিচার একদিন করবই।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain