আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিচ্ছে সরকার: বিএনপি

সেপ্টেম্বর ১১, ২০১৮,৪:৫৫ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪.কম: মোঃ সোহাগ হোসেনঃঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় থানায় গায়েবি মামলা দায়ের অব্যাহত রয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, নীলনকশার অংশ হিসেবে নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও সক্রিয় নেতা-কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা দেওয়া হচ্ছে। দেশব্যাপী স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষকদের তালিকা করা হচ্ছে, কারা বিএনপি করে বা বিএনপি পরিবারের সঙ্গে যুক্ত। বেছে বেছে আওয়ামী সমর্থিত লোকদেরকে নির্বাচনী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়ার কার্যক্রম চলছে।
তিনি বলেন, সোমবার জাতিসংঘের পক্ষ থেকে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহবান জানানো হয়েছে।
জাতিসংঘ বলেছে, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এটা অপরিহার্য। সাম্প্রতিক সময়ে বিক্ষোভরত শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে। মানহানির অভিযোগ আনা হয়েছে। তাদের সঙ্গে খারাপ আচরণের রিপোর্ট পাওয়া গেছে। এসব সহিংসতার জন্য হেলমেট পরা যেসমস্ত আওয়ামী ক্যাডার দায়ী তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিনদিন অবনতি হচ্ছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা নেয়ার অনুরোধ করার পর দুদিনেও কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। তার চিকিৎসা নিয়ে সরকার ছলচাতুরি করছে।

রিজভী বলেন, দলীয় চেয়ারপারসনের মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপি আয়োজিত সোমবার দেশব্যাপী মানববন্ধনে পুলিশ গ্রেফতারের মহাযজ্ঞ চালিয়েছে। মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও গ্রেফতারের ঘটনায় দেশব্যাপী নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে। শুধু ঢাকায় ২৭৫ জনকে গ্রেফতার করেছে।
বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সারাদেশে জেলা ও মহানগরে প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে বিএনপি। ঢাকায় মহানগর নাট্যমঞ্চে এ কর্মসূচি পালনের জন্য চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ডিএমপি কমিশনারের কাছে অনুমতির জন্য গেছেন বলেও জানান রিজভী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদ, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, হাবিবুল ইসলাম হাবিব, মুনীর হোসেন, আবদুল আওয়াল প্রমুখ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain