আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

চাঁদা চেয়ে হত্যার হুমকি রাবির চার শিক্ষককে

জানুয়ারি ১২, ২০১৬,৬:২৩ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারজন শিক্ষককে মোবাইল ফোনে চাঁদা চেয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার ও মঙ্গলবার ০১৬৩০২৯৮১৬৫৭ নম্বরের একটি মুঠোফোন থেকে ভিন্ন পরিচয়ে শিক্ষকদের এই হুমকি দেওয়া হয়েছে।

হুমকি পাওয়া শিক্ষকরা হলেন, রাবির প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক বিধান চন্দ্র দাস, এনিমেল হাসবেন্ড্রী এন্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক এসএম কামরুজ্জামান, শাহ্ মখদুম হলের প্রাধ্যক্ষ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক আজিজুল হক একই বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার দুপুরে অধ্যাপক বিধান চন্দ্র দাসকে মুঠোফোনে ফোন করে চাঁদা দাবি করে হুমকি দেওয়া হয়। এই হুমকি পাওয়ার কিছুক্ষণ পরে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে একটি লিখিত অভিযোগ দেন।

এর আগে গত বছরের ২১ মার্চ একইভাবে একটি বাংলালিংক মুঠোফোন নম্বর ব্যবহার করে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সেকেন্ড লেফটেন্যান্ট মেজর জিয়ার পরিচয়ে এই অধ্যাপকের কাছে মোটা অংকের টাকা চাঁদা চেয়ে হুমকি দেওয়া হয়েছিল। তখন তিনি মতিহার থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন।

আজ মঙ্গলবার দুপুরে একই ফোন নম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের এনিমেল হাসবেন্ড্রী এন্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক এসএম কামরুজ্জামানকে হুমকি দেওয়া হয়। এছাড়া, গত সোমবার রাতে সর্বহারা দলের পরিচয়ে একই মুঠোফোন নম্বর ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম হলের প্রাধ্যক্ষ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম এবং একই বিভাগের সভাপতি অধ্যাপক আজিজুল হককে ফোন হুমকি দেওয়া হয়।

হুমকির বিষয়ে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক বিধান চন্দ্র দাস বলেন, আজ মঙ্গলবার দুপুরে অপরিচিত (০১৬৩০২৯৮১৬৫৭) নম্বর থেকে আমার কাছে ফোন আসে। ফোনে ওপার থেকে বলা হয়, ‘রাজশাহীর হকার্স মার্কেট ও নিউমার্কেটের ছেলেরা কি আপনার অফিসে গেছে?’ জবাবে আমি বলি, ‘না’। পরে ওই ব্যক্তি বলে, ‘তারা আপনার কাছে যেতে চাচ্ছে, আমরা তাদের আটকে রেখেছি। আমাদের বস কথা বলবে, কথা বলুন।’ তারপর আমি ফোন কেটে দিই।’

শাহ মখুদম হলের প্রাধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে তার ব্যক্তিগত নম্বরে ফোন করে এক ব্যক্তি সর্বহারা দলের নেতা তপন বলে পরিচয় দেন। এরপর সে বলে, ‘আপনার ঝামেলা আছে, আমাদের ছেলেরা আপনার কাছে যেতে চাচ্ছে, আমি আটকে রেখেছি।’ জবাবে জাহাঙ্গীর আলম তার পরিচয় জানতে চাইলে ‘আপনার সঙ্গে আমাদের সাক্ষাত হবে’ বলে ফোন কেটে দেয়।

এছাড়া, রাবির প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘শিক্ষকদের হুমকি দেওয়ার বিষয়টি জানিয়ে মঙ্গলবার আমাদের কাছে প্রাণিবিদ্যা বিভাগের একজন অধ্যাপক লিখিত ও এনিমেল হাসবেন্ড্রী এন্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের একজন সহযোগী অধ্যাপক মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। একইভাবে সোমবার শাহ মখদুম হলের প্রাধ্যক্ষকে হুমকি দেওয়ার বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। আমরা বিষয়গুলো নিয়ে পুলিশের সঙ্গে বসে কীভাবে সমাধান করা যায় তা দেখবো।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অশোক চৌহান বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে আমাদের কাছে মৌখিকভাবে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলেই বিষয়টি খতিয়ে দেখা হবে।’

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain