আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

রাজশাহীর ৭৩ শাখায় সোনালী ব্যাংকের সেবায় বিঘ্ন

জানুয়ারি ৭, ২০১৬,৬:০৬ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: সার্ভার জটিলতায় সোনালী ব্যাংকের রাজশাহী বিভাগের ৭৩টি শাখায় লেনদেন থকমে গেছে। সব ধরণের ব্যাংকিং কার্যক্রম প্রায় বন্ধ হবার উপক্রম। তবে ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন কর্মীরা।

বিষয়টি স্বীকার করেছেন সোনালী ব্যাংকের রাজশাহীর ডেপুটি জেনারেল ম্যানেজার সুবল চন্দ্র মন্ডল।

তিনি বলেন, সার্ভারে জটিলতায় তাঁর বিভাগে ৭৩টি শাখায় কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) চালু রয়েছে। কিন্তু সেগুলোতে নিরবিচ্ছিন্ন সেবা দিতে পারছেন না গ্রাহকদের।

তবে, একেবারেই ব্যাংকিং কার্যক্রম বন্ধ হয়ে যায়নি ওই শাখাগুলোয়। সীমিত পরিসরে এর কার্যক্রম চলছে। সাময়িক এ বিড়ম্বনায় গ্রাহকরা ভোগান্তির শিকার হওয়ায় দুঃখ প্রকাশ করেন এ কর্মকর্তা।

তিনি আরও বলেন, বিভাগের ১৪২টি শাখার মধ্যে সিবিএস চালু রয়েছে ৭৩টিতে। বাকি ৬৯টিতে ব্যাংকিং কার্যক্রম রয়েছে স্বাভাবিক। গত ৩ জানুয়ারি থেকে ব্যাংকের সিবিএস সিস্ট্রেমে জটিলতায় এ পরিস্থিতি তৈরী হয়েছে। ব্যাংকের আইটি বিভাগ সমস্যা নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদি ওই ব্যাংক কর্মকর্তা।

এদিকে, এ ঘটনায় লেনদেন করতে না পারায় এসব শাখার লাখও গ্রাহক ভোগান্তির মুখে পড়েছেন। পেনশনভোগী, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, জনসাধারণ, আইএমই গ্রাহকেরা টাকা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। লেনদেন বন্ধ হয়ে পড়ায় নানামুখী সমস্যার সৃষ্টি হচ্ছে। সরকারি অফিস আদালতেও লেনদেন নিয়ে সমস্যা হচ্ছে।

শুধু গ্রাহকেরাই ভোগান্তির শিকার হচ্ছেন না, এসব শাখার কর্মকর্তারাও ভোগান্তিতে পড়েছেন। গ্রাহকদের চাহিদা পূরণে ব্যর্থ হওয়ায় নানা কথাও শুনতে হচ্ছে তাদের। নাম প্রকাশ না করার শর্তে রাজশাহীর সোনালী ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জানান, গ্রাহক টাকা জমা দিতে এসে ফিরে যাচ্ছেন। কেউ প্রয়োজনে টাকা উত্তোলন করতে এসেও খালি হাতে ফিরছেন। এ নিয়ে গ্রাহকরা চরম তিক্ত-বিরক্ত।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain