আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

‘ভোট কারচুপির চেষ্টা হলে পরিণতি হবে ভয়াবহ’

জুন ২৬, ২০১৮,১:০১ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃরিয়াদুল ইসলাম:গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে মো. হাসান উদ্দিন সরকার বলেছেন, নির্বাচনে ভোট কারচুপির চেষ্টা হলে এর পরিণতি ভয়াবহ হবে। জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করবো।

সোমবার টঙ্গীর বাসভবনে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

গাজীপুর সিটি কর্পোরেশনে মেয়র পদে বিএনপির প্রার্থী মো. হাসান উদ্দিন সরকার বলেন, ভোটাররা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ পেলে ধানের শীষের নীরব ভোট বিপ্লব ঘটবে।

তাই যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে হাসান সরকার অভিযোগ করেন, গাজীপুরজুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে। মামলা না থাকলেও বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার করছে। বাড়ি বাড়ি গিয়ে রামদা হাতে নিয়ে ভোটারদের ধমক দেয়া হচ্ছে। দলীয় নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরও করেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। নির্বাচন কমিশনে এ ব্যাপারে একাধিকবার অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেয়নি।

তিনি আরও বলেন, যুবলীগ-ছাত্রলীগের ক্যাডাররা পুলিশের পোশাক পরে এরই মধ্যে নেমে পড়েছে। তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকি দিচ্ছে।

সুষ্ঠু নির্বাচন হলে জয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে হাসান সরকার বলেন, সুষ্ঠু ভোট হলে গাজীপুরে ধানের শীষে নীরব ভোট বিপ্লব ঘটবে। গাজীপুরের মাটিতে আমার জন্ম। যখন বাংলাদেশে মাত্র ২১টি পৌরসভা ছিল, তখন আমি পরপর দু’বার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। শিল্প এলাকায় শ্রমিকদের ভোটে নির্বাচিত হওয়া কঠিন ব্যাপার। আমাকে নির্বাচিত করলে শ্রমিকদের অধিকার আদায় করা যাবে, এটা তারা জানেন।

শেষ পর্যন্ত ভোটে থাকবেন জানিয়ে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি তিনবার ক্ষমতায় ছিল। জনগণ বিএনপির সঙ্গে আছে।

পোলিং এজেন্ট নিয়োগের বিষয়ে হাসান সরকার বলেন, গাজীপুরে খুলনার মতো হওয়ার কোনো সুযোগ নেই। গাজীপুরে তিন স্তরের পোলিং এজেন্ট রাখা হয়েছে। প্রথম স্তরের পোলিং এজেন্ট ফেল করলে দ্বিতীয় ও তৃতীয় স্তরের পোলিং এজেন্ট থাকবে। যেকোনো ত্যাগের বিনিময়ে তারা কেন্দ্রে থাকবেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সব ভয়ভীতি উপেক্ষা করে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করুন।

ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়ে হাসান উদ্দিন সরকার বলেন, ভোট দেয়া ভোটারদের গণতান্ত্রিক অধিকার। আমার বিশ্বাস, যেকোনো পরিস্থিতিতেই ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আর ভোট কারচুপি করা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবলা করবো।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain