আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

আ’লীগ কোনো ভাড়াটিয়াকে নমিনেশন দেবে না: তোফায়েল

জুন ১৫, ২০১৮,১১:০৮ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃরিয়াদুল ইসলাম:ভোলা : আওয়ামী লীগ কোনো ভাড়াটিয়াকে নমিনেশন দেবে না জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগে জনশূন্য ভাড়াটিয়া নমিনেশন পাবে না। আমরা সততার ও ন্যায়ের সঙ্গে দেশ পরিচালনা করছি। সততার যেমন মৃত্যু নেই, ন্যায়েরও পরাজয় নেই। যারা সততা ও ন্যায়ের সঙ্গে থেকে অর্পিত দায়িত্বপালন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পুনরায় পুরস্কার হিসেবে নমিনেশন দেবেন। বৃহস্পতিবার বোরহানউদ্দিন ঈদগাহ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ কখনও কোনো জনবিচ্ছিন্ন কথিত নেতাকে প্রতিনিধি হিসেবে বাছাই করেনি, ভবিষ্যতেও করবে না। আমাদের সবার উচিত হবে নির্বাচনী প্রস্তুতি নেয়া। তিনি উপস্থিত নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করে গ্রামগঞ্জে সাধারণ মানুষের পাশে যাওয়ার আহ্বান জানান। এর আগে সিঙ্গাপুরে চিকিৎসকের পর্যবেক্ষণে থাকা ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।

আগামী নির্বাচনে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আলী আজম মুকুল।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

এ সময় ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মোকতার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান মহাব্বতজান চৌধুরী, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, বোরহানউদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain