আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ইসলামী ব্যাংক নামকরা ব্যাংক, সেখানেও টাকা পাওয়া মুশকিল: বাণিজ্যমন্ত্রী

জুন ৩, ২০১৮,৪:১২ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: রিয়াদুল ইসলাম (আফজাল):ঢাকা: দেশের অর্থনীতির জন্য ব্যাংকখাত খুবই স্পর্শকাতর উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সরকার এখাত নিয়ে উদ্বিগ্ন। ব্যাংকখাত ক্ষতিগ্রস্ত হলে উন্নয়ন কার্যক্রমও পিছিয়ে যাবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, গ্রাহক টাকা ব্যাংক থেকে উঠাতে গিয়ে যদি চেকের পরিমাণ টাকা না দেয়া যায়, তাহলে সেটা সমস্যা। ইসলামী ব্যাংক এক সময়ের নামকরা ব্যাংক, এখন সেখানেও টাকা পাওয়া মুশকিল। গ্রাহককে সেখানেও চেক জমা দিয়ে বসে থাকতে হয়।

শনিবার ঢাকা ক্লাবে আবাসন খাত নিয়ে এক আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

তোফায়েল বলেন, দেশের ব্যাংক খাতের জন্য নানারকম সুযোগ সুবিধা দেয়া হলেও সুফল পাওয়া যাচ্ছে না। এখন সরকারি প্রতিষ্ঠানের আমানতের টাকা বেসরকারি ব্যাংকে ৫০ ভাগ রাখা যায়, যেটা আগে ছিল ২৫ শতাংশ। ব্যাংক মালিকরা আশ্বাস দিয়েছে, ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে আনবে।

অর্থনীতিতে আবাসন খাতের গুরুত্ব অনেক উল্লেখ করে মন্ত্রী বলেন, এই খাতকে টিকিয়ে রাখতে হবে। কারণ এ খাতের সঙ্গে অনেকগুলো ব্যাকোয়ার্ডলিংক (সংশ্লিষ্ট ব্যবসা) জড়িত। আর বাসস্থান মানুষের মৌলিক অধিকার। সরকার এ অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট।

অর্থমন্ত্রী সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, এবার বাজেটে (অপ্রদর্শিত) কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না।

বাজেটে অপ্রদর্শিত আয় সঠিক পদ্ধতিতে প্রদর্শনের সুযোগ রাখা উচিৎ মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘হঠাৎ করে এটা বন্ধ করা ঠিক হবে না। একে আমি কালো টাকা বলবো না। কারণ কোনও কারণে গ্রাহক হয়তো এ টাকার কথা জানেননি। যখন জেনেছেন তখন তিনি সেটা প্রদর্শনের সুযোগ পেতে পারে। সেটা যথাযথ নিয়মে হবে।’

তোফায়েল আহমেদ বলেন, একটা পরিবারে চারজন ব্যাংকের পরিচালক হতে পারবেন। সেই সুযোগ আমরা তাদেরকে দিয়েছি। সরকারি টাকার ৫০ ভাগেই প্রাইভেট ব্যাংক চলে। আমরা তাদেরকে সুযোগ -সুবিধা দিয়েছি। ব্যাংকিং খাত নিয়ে কোন সিদ্ধান্ত নেয়া হলে সেটা অত্যন্ত সর্তকতার সঙ্গে নিতে হবে। এখানে যদি কোন কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে দেশে যতই উন্নয়নের কথা বলি না, আমাদের ক্ষতি হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain