আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ভারতকে দেয়ার আপনি কে: প্রধানমন্ত্রীকে মওদুদ

জুন ১, ২০১৮,৭:৫০ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন:ঢাকা: ‘আমি ভারতকে যা দিয়েছি তা তারা সারাজীবন মনে রাখবে’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে মওদুদ আহমদ বলেছেন, ‘ভারতকে দেয়ার আপনি কে?’
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এসব কথা বলেন।
গত ২৫ ও ২৬ মে পশ্চিমবঙ্গ সফর করেন প্রধানমন্ত্রী। সফরের প্রথম দিন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। এই বৈঠকে তিনি মোদির কাছে প্রতিদান চেয়েছেন বলে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনের বিষয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রশ্ন রাখেন একজন সাংবাদিক।
প্রধানমন্ত্রী জবাব দেন, চাওয়ার অভ্যাস তার নেই। বলেন, তিনি ভারতকে যা দিয়েছেন, তা তারা কখনও ভুলতে পারবে না।
ভারতকে কী দিয়েছেন সেটাও জানান শেখ হাসিনা। বাংলাদেশের মাটিতে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি গুড়িয়ে দেয়ার কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রতিদিনের বোমাবাজি, গুলি, আমরা শান্তি ফিরিয়ে দিয়েছি। এটা তাদের মনে রাখতে হবে। কাজেই আমরা কোনো প্রতিদান চাই না।’
মওদুদের মতে প্রধানমন্ত্রীর এই বক্তব্য ‘জাতির জন্য লজ্জাজনক’। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কীভাবে এই কথাটি বললেন? বাংলাদেশ একটি স্বাধীন-স্বার্বভৌম দেশ। সেই দেশের আপনি অনেক কিছু দিয়ে দিয়েছেন ভারতকে।’
‘কী দিয়েছেন আমরা সবই জানি। আপনি তাদের অকাতরে যত রকম সুবিধা আছে সবই দিয়েছেন সেটা আজকে আপনি স্বীকারও করেছেন।’
‘ট্রানজিট দিয়েছেন উত্তর পূর্ব রাজ্যগুলোর জন্য। তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের বন্দর ব্যবহার করার ব্যবস্থা করে দিয়েছেন। সবই দিয়েছেন।’
বিএনপি নেতা বলেন, ‘জাতীয় স্বার্থ উদ্ধার করার বদলে প্রধানমন্ত্রী একা একাই বাংলাদেশের মতো একটি স্বাধীন ও স্বার্বভৌম দেশের বিভিন্ন সুযোগ সুবিধা প্রতিবেশী দেশ ভারতকে ব্যবহার করতে দেয়ার অধিকার রাখেন না।’

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain