আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

এমপিরা প্রচারণায় নামলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না: ফখরুল

মে ২৬, ২০১৮,২:৩২ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪. কম: মোঃ রিয়াদুল ইসলাম (আফজাল): ঢাকা: এমপিরা স্থানীয় ও সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণায় নামলে কোনোভাবেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইসির (নির্বাচন কমিশন) এই পদক্ষেপ নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার রাজধানীর গুলশানে জাতীয় পার্টির (কাজী জাফর) ইফতার মাহফিলে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘নির্বাচনী বিধিতে ছিল, সংসদ সদস্য বা মন্ত্রীরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না। এই নির্বাচন কমিশন আওয়ামী লীগের দাবির কাছে নতি স্বীকার করে সংসদ সদস্যদের নির্বাচনী প্রচারণায় নামার জন্য অনুমোদন দিয়ে কাজ করছে।’ মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি, এখনও আইন পাস হয়নি। সুতরাং এটা থেকে তারা (ইসি) বিরত থাকবেন এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন।
প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফর নিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ভারতে গেছেন, খুব ভালো কথা। পশ্চিম বাংলায় গেছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে তিনি বাংলাদেশের ভবন নির্মাণ করেছেন সেটিও অত্যন্ত ভালো কথা। সেই সঙ্গে আমাদের ও জনগণের প্রশ্ন, আমাদের যে পাওনা ও সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো সম্পর্কে তিনি (প্রধানমন্ত্রী) কথা বলছেন কি না?’
বিএনপির মহাসচিব বলেন, ‘যেদিন আওয়ামী লীগ সরকার গঠন করেছিল, তখন তারা বলেছিল, এখন শুধু সময়ের ব্যাপার, আমরা তিস্তা নদীর চুক্তি করতে পারব। কিন্তু এখন প্রায় ৯ বছর হয়ে গেল, এখন পর্যন্ত তিস্তা নদীর এক ফোঁটা পানির ব্যাপারেও চুক্তি হয়নি।’
বিএনপির এই নেতা বলেন, ‘শুধু তিস্তা নয়, অভিন্ন ১৫৮টি নদী রয়েছে, সেই নদীর পানিবণ্টনের চুক্তি এখনও হয়নি। অথচ দেখা যাচ্ছে, সামরিক চুক্তি হচ্ছে, সীমান্তে মানুষ হত্যার বিষয় বাদ দিয়ে ট্রানজিট চুক্তি হচ্ছে এবং বিভিন্ন বন্দর নির্মাণ হচ্ছে। আমরা অবশ্যই যোগাযোগের পক্ষে। আমরা অবশ্যই একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সংযোগ হবে-তার পক্ষে। কিন্তু তার বিনিময়ে আমরা কি পাচ্ছি, সেটা জনগণের সামনে তুলে ধরতে হবে।’
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী হাসান রুমী, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain