আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

‘খুলনার মতো জাতীয় নির্বাচন হলে দেশে বিপর্যয় নেমে আসবে’

মে ১৯, ২০১৮,৭:৪৩ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:ঢাকা : খুলনা সিটি কর্পোরেশনের মতো জাতীয় নির্বাচন হলে দেশে বিপর্যয় নেমে আসবে বলে মন্তব্য করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।

শনিবার দু’দিনব্যাপী জেএসডির স্টিয়ারিং কমিটির সভার শেষে দিনে এ কথা বলা হয়। জেএসডি সভাপতির উত্তরা বাসভবনে অনুষ্ঠিত সভায় এক প্রস্তাব গৃহীত হয়।

স্টিয়ারিং কমিটির সভার প্রস্তাবে বলা হয়, খুলনার নির্বাচনে অধিকাংশ কেন্দ্রেই বেলা ১১টার মধ্যে ভোট প্রদান সমাপ্ত হয়ে যায় বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এভাবে আগেই সিল মেরে বাক্স ভর্তি করে রাখা, বিরোধী পক্ষের এজেন্টদের বের করে দিয়ে একেক জনে একাধিক ব্যালট বইয়ে সিল মেরে বাক্সে ঢুকানো, কোথাও কোথাও গড়ে ৯৫ ভাগ ভোট প্রদান, পোলিং এজেন্ট ও ভোটারদের আগ থেকে হুমকি-ধমকি দিয়ে ভোট কেন্দ্রে আসতে বারণ করা ইত্যাদির মধ্য দিয়ে সরকার দলীয় প্রার্থীকে বিজয়ী দেখানো হয়েছে, যা গণতন্ত্রের জন্য একটি ধ্বংসাত্মক প্রক্রিয়া। জাতীয় নির্বাচনে এ ধরনের ঘটনা ঘটলে দেশে বিপর্যয় নেমে আসবে।

প্রস্তাবে আরও বলা হয়, এ অবস্থা থেকে জাতিকে মুক্ত করার জন্য নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

সভার অপর এক প্রস্তাবে ৮ জুন বিকেল ৩টা থেকে সভাপতির বাসভবনে জাতীয় নির্বাচনের ৫০ প্রার্থীর সঙ্গে প্রথম পর্বের আলোচনা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। সব প্রার্থীর সঙ্গেই পর্যায়ক্রমে এ ধরনের আলোচনা অনুষ্ঠিত হবে।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, এম এ গোফরান, আতাউল করিম ফারুক, মো. সিরাজ মিয়া, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain