মে ১৮, ২০১৮,১:৫২ অপরাহ্ণ
খালেদ সাইফুল্লাহ : ২০০৮ সালে ইসরাইলী বিমান হামলার শিকার হয়ে পা হারিয়ে ফেললেও তিনি দমে যাননি। এর পরেও লড়ে গিয়েছেন দেশ ও জাতির জন্য।সর্বোপরি ইসলামের জন্য। নাম তার ফাদিমে শেষপর্যন্ত যুদ্ধের ময়দানেই শহিদ হলেন তিনি।মঙ্গলবার ৭০ তম নাকবা দিবস পালন করছে ফিলিস্তিন। এর এ দিনেই জেরুজালেমে আজান নিষিদ্ধ করেছে দখলদার ইহুদীবাদী ঈসরাইল। ট্রাম্প প্রশাসনের জেরুজালেমে দূতাবাস স্থানান্তর ও তা উদ্বোধন এর প্রতিবাদে বিক্ষোপ ছড়িয়ে পড়ে পুরো ফিলিস্তিন জুড়ে। গাজা সীমান্তে বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলিদের হামলায় নিহত হয়েছে ৬০ ফিলিস্তিনি ও আহত হয়েছে প্রায় আড়াই হাজার।নিহতদের মাঝে রয়েছেন ফাদি আবু সালেহ নামের এক প্রতিবন্ধী যুবকও। মৃত্যুর আগ মুহূর্তে যার অধম্য সাহসী ছবি এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে পড়েছে। আবারো যেনো জাগিয়ে দিলেন বিশ্বকে। পংগু হয়েও হুইল চেয়ারে বসে পাথর যুদ্ধে নেমে পড়েন দখলদার ইয়াহুদিদের বিরুদ্ধে।সোমবার ইসরাইলি স্নাইপারদের গুলিতে ফাদি আবু সালেহ শহিদের কাতারে নাম লিখিয়ে বিশ্বকে জাগ্রত করে গেলেন দখলদার ইহুদিবাদির বিরুদ্ধে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain