আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

দুই সিটি নির্বাচন: বিরোধী জোটের চার উপকমিটি

এপ্রিল ১৯, ২০১৮,১১:০৮ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ রিয়াদুল ইসলামঃ ঢাকা : গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার জন্য ২০ দলীয় জোটের দুটি ও বিএনপির দুটি মিলে মোট চারটি উপ-কমিটি গঠিত হয়েছে। আজ রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে  ২০ দলীয় জোটের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তবে আজকের বৈঠকে জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি ছিল না।  চার উপ কমিটির কোথায়ও রাখা হয়নি জামায়াতে ইসলামীকে। ২০ দলীয় বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জোট সমন্বয়কারী নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে গয়েশ্বর রায় সাংবাদিকদের জানান, নির্বাচনী কাজের সুবিধার্থে গাজীপুরে ড. খন্দকার মোশাররফ হোসেন ও খুলনায় আমাকে (গয়েশ্বর চন্দ্র রায় ) দায়িত্ব দেয়া হয়েছে। এর বাইরে ২০ দলকে সমন্বয় করার জন্য আরও দুটি সমন্বয় উপ-কমিটি আছে। এ সমন্বয় উপ-কমিটিতে ফরিদুজ্জামান ফরহাদকে খুলনা ও গাজীপুর মোস্তফা জামাল হায়দারকে দায়িত্ব দেয়া হয়েছে।’

বৈঠক থেকে বেরিয়ে ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া গণমাধ্যমকে বলেন, নির্বাচন পরিচালনা সমন্বয়ের জন্য ২০ দলের দুই কমিটি গঠন করা হয়েছে। খুলনা সিটিতে এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ আহ্বায়ক, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা সদস্য সচিব করা হয়েছে। অন্যদিকে গাজীপুরে জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দারকে আহ্বায়ক এবং এলডিপির শাহাদৎ হোসেন সেলিমকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।

আসন্ন গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করার কথা জানিয়ে গয়েশ্বর রায় আরও বলেন, ‘জনগণের সমর্থন আমাদের পক্ষে আছে। এখন নির্বাচন কমিশন যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে। অথবা সরকারকে খুশি না করার জন্য যদি ঠিক থাকে তাহলে আমরা এই নির্বাচনে জয়ী হবো।’

বৈঠকে অন্যদের মধ্যে লেবার পার্টির একাংশের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, এলডিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব শাহাদৎ হোসেন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain