আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

অফিসে বসেই নির্বাচন পর্যবেক্ষণ করবে দূতাবাসগুলো

ডিসেম্বর ২৯, ২০১৫,৮:৪৮ অপরাহ্ণ

 
Spread the love

ডেস্ক: নিজ নিজ অফিস থেকেই পৌর নির্বাচন পর্যবেক্ষণ করবে এবার বিদেশি দূতাবাসগুলো। নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে নির্বাচন কমিশন থেকে বিশেষ নিয়ম, বড়দিন ও শীতকালিন ছুটি এবং পৌরসভা নির্বাচনের গুরুত্ব অপেক্ষাকৃত কম বিবেচনা করে এ নির্বাচনে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে নামছে না তারা।

নরওয়ে দূতাবাসের উপপ্রধান হেনরিক উইডথ জানান, তারা আনুষ্ঠানিকভাবে ভোটকেন্দ্রগুলোতে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছেন না।

তিনি জানান, নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী বিশেষ অনুমতি ছাড়া এ নির্বাচন পর্যবেক্ষণ করা যাবে না। ‘এ নতুন নিয়মের কারণে আমাদের দূতাবাস ভোটকেন্দ্রে গিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করবে না।’

উল্লেখ্য, বুধবার (৩০ ডিসেম্বর) মোট ৩২৩টি পৌরসভার মধ্যে ২৩৪টিতে নির্বাচন হবে।

পশ্চিমা আরেকটি দেশের এক দূতাবাসের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বড়দিন ও নতুন বছরের ছুটি উপলক্ষে অনেক কর্মকর্তা দেশে ফেরত গেছেন যারা জানুয়ারি মাসে ফেরত আসবে।

তিনি বলেন, ‘এটি আংশিক পৌরসভা নির্বাচন। সে কারণে এর গুরুত্ব কিছুটা কম। যেমন- ২০১৪ সালে ৫ জানুয়ারি যদি অংশগ্রহণমূলক নির্বাচন হতো তাহলে তখন সবাই ছুটি বাদ দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করতো। এই নির্বাচনের গুরুত্ব সেই অর্থে কম।’

এখন যারা অফিস করছেন তাদের একটি অংশ সংবাদপত্র ও টেলিভিশনের মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে তিনি জানান।

আরেকটি দূতাবাসের কর্মকর্তা জানান, তারা নিজেরা পর্যবেক্ষণ করছে না। কিন্তু একাধিক এনজিও এ নির্বাচন পর্যবেক্ষণ করছে এবং পরবর্তীতে তাদের কাছ থেকে তারা সংবাদ সংগ্রহ করবেন। ‘আমরা নিজেরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এ নির্বাচনে চোখ রাখছি’ বলেন তিনি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain