আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তারা

মার্চ ২৯, ২০১৮,৯:৩৯ অপরাহ্ণ

 
Spread the love

সংবিধানের ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব বৈধ-মঈনুদ্দীন কাদেরী শওকত
চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব, চট্টগ্রাম প্রেস ক্লাব থেকেও বৃহদাকার হতে পারে- শৈবাল দাশ সুমন

চট্টগ্রাম থেকে মোঃ শহিদুল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান: চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব-এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা আজ ২৮ মার্চ’২০১৮, বুধবার বিকেলে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয় (কদম মোবারক এতিমখানা মার্কেট ৫ম তলা, ৪০ মোমিন রোড, কোতোয়ালী, চট্টগ্রাম)।

উপরিউক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড-এসোসিয়েশন অব প্রেস কাউন্সিলস ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মঈনুদ্দীন কাদেরী শওকত।

প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হেলদি ওয়ার্ড বলে খ্যাত ২১ নম্বর জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর তারুণ্যের স্বপ্ননায়ক শৈবাল দাশ সুমন। প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সংবিধানের ৩৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংগঠন গঠনে কোন বাধা নেই। সেই সূত্রে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব একটি বৈধ সংগঠন। বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দীন কাদেরী শওকত আরো বলেন, শোষণহীন সমাজ ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন দেশ বির্নিমানে যুদ্ধ করেছি। ভাতার জন্য যুদ্ধ করিনি, করেছি দেশের মানুষের জন্য। তিনি উল্লেখ করেন, দেশ ও মানুষকে ভালোবাসলে মানুষের ভালবাসা পাওয়া যায়। তিনি আরো বলেন, লোভ লালসার উর্ধ্বে থেকে সাংবাদিকতার চর্চা করেছি বলে ২০০৪ সালে ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিলস-এর সদস্য নির্বাচিত হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছি।

প্রধান আলোচক কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, অনলাইন প্রেস ক্লাব একটি নতুন কনসেপ্ট। এই অনলাইন প্রেস ক্লাব সঠিক পথে পরিচালিত হলে এক সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের মত বৃহদাকারও হতে পারে। বস্তুনিষ্ট সংবাদ ব্যাতিরেখে সাময়িকভাবে লাভবান হলেও স্থায়ীভাবে ঠিকে থাকা যায় না। তাই অনলাইন সাংবাদিকদের প্রতি আমার অনুরোধ সংবাদের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা উদঘাটন না করে সংবাদ প্রকাশ ঠিক না। তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম অনলাইন সহ সব মিডিয়ায় আরো বেশি প্রচারের আহ্বান জাানান। তিনি এও বলেন- যুবকদের হাতেই ছেড়ে দিতে হবে আগামীর বাংলাদেশ। তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানে যুবকদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম রিপোটার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক দিদার আশরাফী বলেন, নবীনরা কাজ শুরু করলে এক শ্রেণীর গিণিপিগরা কৌশলে বাঁধা হয়ে দাঁড়ায়। তারা তাদেরকে বিএনপি জামাতের পেতাত্মা বলে শনাক্ত করে কাজের বিঘœ সৃষ্টি করে।

স্বাগত বক্তব্যে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান বলেন, চট্টগ্রাম অঞ্চলে কর্মরত অনলাইন সংবাদকর্মীদের তীর্থস্থান চট্টগ্রাম ভিত্তিক সংগঠন ‘চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব’ এর যাত্রা শুরু ২০১৬ সালে। প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে পরিচালিত কার্যক্রমগুলো হচ্ছে- ২০ আগস্ট ২০১৬ তারিখে জঙ্গীবাদ বিরোধী মৌন মিছিল, অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের দাবিতে ২০১৭ সালের ২৮ মার্চ চট্টগ্রামের ডিসি শামসুল আরেফিনকে ও ২০১৮ সালের ২০ মার্চ মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আবেদনপত্র পেশ, দৈনিক সমকাল সাংবাদিক আবদুল হাকিম সুমন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ৭ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মৌন মিছিল, স্যাটেলাইট চ্যানেল ডিবিসি’র ক্যামেরাপার্সন সুমন হাসানের উপর ডিবি পুলিশ কর্তৃক অমানবিক নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, ২২ আগস্ট ২০১৬ তারিখে দৈনিক প্রিয় চট্টগ্রাম সম্পাদক কবির হোসেন ছিদ্দিকীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের তত্ত্বাবধানে সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় সন্দ্বীপের অনলাইন সংবাদকর্মীদের পেশাগত মান উন্নয়নে ৩০ সেপ্টেম্বর ২০১৬ তারিখে সন্দ্বীপে কর্মশালার আয়োজন, দৈনিক আজাদী ৫৭ বর্ষে পর্দাপণে ৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখে ফুলেল শুভেচ্ছা, শিশু সাহিত্যিক রাশেদ রউফ শিল্পকলা একাডেমি সাহিত্য পুরস্কারে ঘোষিত হওয়ায় ৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখে ফুলেল শুভেচ্ছা, দৈনিক পূর্বকোণ সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী স্মরণে ২০ নভেম্বর ২০১৭ তারিখে স্মরণসভা ও দোয়া মাহফিল, ১০ জুন ২০১৭ তারিখে ইফতার মাহফিলের আয়োজন, ২৮ অক্টোবর ২০১৭ তারিখে সংগঠনের গঠনতন্ত্রের অনুমোদন, ২১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মহান একুশে শোক র‌্যালী পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন, ২২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন, ক্লাবের সভাপতির আম্মাজান হাজী সখিনা বেগমের মৃত্যুতে ১৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে শোক সভার আয়োজন, ১০ অক্টোবর ২০১৭ তারিখে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খোলা, ২৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে সাইনবোর্ড উত্তোলন প্রভৃত্তি।

ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক এ.বি.এম মুজাহিদুল ইসলাম বাতেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, সিটিজি পোষ্ট সম্পাদক স ম জিয়াউর রহমান, অধিকার টুয়েন্টিফোর ডটকম সম্পাদক রুপন দত্ত, বিডিনিউজ টুয়েন্টিফোর অনলাইন ডটকম সম্পাদক মো: ফিরোজ, দেশবার্তা ডটকম সম্পাদক আবু সালেহ, অ্যাডভোকেট মুজিবুর রহমান, ক্রাইমডায়েরী ডটকম এর চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি হোসেন মিন্টু, বিডি নিউজ টিভি২৪.কম এর বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ শহিদুল ইসলাম, অনলাইন সাংবাদিক যথাক্রমে সাহাব উদ্দিন, জসিম উদ্দিন, এস এম জাকারিয়া প্রমুখ।

আলোচনা সভার দ্বিতীয় পর্বে ক্লাবের আজীবন সদস্য হওয়ায় সাংবাদিক মো: ফিরোজকে সম্মাননা স্মারক প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

 

 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain