আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের দাবিতে আবেদনপত্র পেশ ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে অনলাইন গণমাধ্যমের বিকল্প নেই -হাসানুল হক ইনু

মার্চ ২১, ২০১৮,৮:৫২ অপরাহ্ণ

 
Spread the love

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে অনলাইন গণমাধ্যমের বিকল্প নেই। অনলাইন গণমাধ্যমগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের অগ্রগতির সংবাদ মুহুর্তেই প্রচার করছে সারা বিশ্বে। যা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।

তিনি আরো বলেন, অনলাইন নিউজ পোর্টালগুলোর নিবন্ধন প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। মাননীয় তথ্যমন্ত্রী আজ ২০ মার্চ ২০১৮, মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ হোটেলে ‘চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব’ নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময়ে উপরোক্ত কথাগুলো বলেন। মতবিনিময়ে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার হেতু আপনার নেতৃত্বেই সাংবাদিক সমাজের প্রাণের দাবি নবম ওয়েজ বোর্ড ইতোমধ্যে বাস্তবায়ন হওয়ায় চট্টগ্রামে কর্মরত সকল অনলাইন সংবাদ কর্মীদের পক্ষে আপনাকে জানাই অভিনন্দন। আপনার আন্তরিকতায় অনলাইন গণমাধ্যমে সরকারি বিজ্ঞাপন দেওয়ার পরিপত্র থাকলেও তা অজানা কারণে কার্যকর নেই। অনলাইন গণমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া বাধ্যতামূলক করতে এই মাধ্যমের স্বীকৃতির বিকল্প নেই। তাই অনলাইন গণমাধ্যম সমূহকে সরকারি নিবন্ধনভুক্তকরণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে আপনার আরো সক্রিয় ভূমিকা চাই।

অন্যথায় এই মাধ্যমে কর্মরত লক্ষ লক্ষ অনলাইন সংবাদকর্মী বেকারত্বের অভিশাপে যুক্ত হয়ে যেতে পারে। যা সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। তাই অনলাইন গণমাধ্যমকে দ্রুত সময়ের মধ্যে নিবন্ধনভুক্ত করে এই মাধ্যমে সংযুক্ত সংবাদকর্মীদের জীবন জীবিকার মানোন্নয়নে আপনার কার্যকর ভূমিকা চাই। মতবিনিময়ে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক আজাদী’র সাবেক সন্দ্বীপ প্রতিনিধি (প্রায় ১২ বছর) ও চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, ক্লাবের উপ- প্রচার সম্পাদক রাজীব চক্রবর্ত্তী, অনলাইন নিউজ পোর্টাল অপরাধ তালাশ সম্পাদক মাইন উদ্দিন, অনলাইন নিউজ পোর্টাল সিটিজি পোষ্ট সম্পাদক স ম জিয়াউর রহমান প্রমুখ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain