আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

রাষ্ট্রপতির বক্তব্য সমর্থন করলেন সাবেক রাষ্ট্রপতি

মার্চ ৮, ২০১৮,১১:৪৮ অপরাহ্ণ

 
Spread the love

আশুগঞ্জ: প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের ফায়ারিং স্কোয়াডে দেওয়ার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বক্তব্য সমর্থন করেছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নিতে পারেনি। এর ফলে প্রায় দেড় কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলগেটে বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত জনসভায় এসব কথা বলেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান বি চৌধুরী।

এর আগে গত মঙ্গলবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের ফায়ারিং স্কোয়াডে দেওয়া উচিত।

বিকল্পধারা আশুগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকারিয়া স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সহসভাপতি তানিয়া ফেরদৌস, বিকল্পধারার যুগ্ম মহাসচিব আবদুর রউফ মান্নান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, বিকল্পধারার কেন্দ্রীয় নেতা হাফিজুর রহমান ঝান্টু, ওয়াসিমুল ইসলাম প্রমুখ।

বি চৌধুরী বলেন, দেশে গত নয় বছর ধরে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের ফায়ারিং স্কোয়াডে দিতে হবে। এ কথার মর্মার্থ হলো, এই যে, সব মহলে স্বীকৃত সত্য হচ্ছে, প্রশ্ন ফাঁস একটি বাস্তবতা। এ ব্যাপারে সরকার কেন পদক্ষেপ নিতে পারেনি। এই সরকারকে এর মূল্য দিতে হবে।

সাবেক এই রাষ্ট্রপতি আরো বলেন, দেশের দুই কোটি ৪০ লাখ নতুন ভোটার হয়েছে, যারা এর আগে ভোট দেয়নি। ইতিবাচক পরিবর্তনের জন্য তাদেরই আগামীর চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার এবং জীবনের নিরাপত্তা দিতে হবে। আমার ভোট যাকে খুশি নয়, যাকে পছন্দ করি তাকেই দেব। তিনি আওয়ামী লীগ ও বিএনপির বাইরে যুক্তফ্রন্টের পতাকাতলে সমবেত হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। বক্তব্য শেষে বি চৌধুরী দেশের কল্যাণ চেয়ে দোয়া করেন।

জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, জালিম সরকারকে উৎখাত করে জনগণের সরকার কায়েম করতে হবে। সুতরাং জনগণকে যুক্তফ্রন্টের সঙ্গে শরিক হতে হবে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ বা বিএনপি নয়, যারা দুর্নীতি-সন্ত্রাস করেনি- এমন মানুষকে ভোট দিতে হবে। আর আওয়ামী লীগকে ওয়াকওভার করতে দেওয়া হবে না। দেশ বাঁচাতে তিনি যুক্তফ্রন্টের হাতকে শত্তিশালী করার জন্য জনগণের বৃহত্তর ঐক্য কামনা করেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain