ডিসেম্বর ২৯, ২০১৫,৮:৪৬ অপরাহ্ণ
ঝিনাইদহ: জেলার কালীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে শহরের আড়পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, শহরের আড়পাড়ায় জামায়াতের গোপন বৈঠক চলছিল এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় জামায়াতের কর্মীরা পালিয়ে গেলেও শহিদুজ্জামানকে গ্রেফতার করা হয়।
ওসি জানান, তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় নাশকতার পাঁচটি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain