আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

চট্টগ্রামে ২০ ফেব্রæয়ারি থেকে শুরু একুশে বইমেলা

ফেব্রুয়ারি ২৪, ২০১৮,১২:৫৩ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:মোঃ শহিদুল ইসলাম, চট্টগ্রাম অফিস: চট্টগ্রামের ডিসি হিল প্রাঙ্গন নজরুল স্কয়ার মঞ্চে ২৬তম অমর একুশে বইমেলা আগামী ২০ ফেব্রæয়ারি থেকে শুরু হবে। ৯ দিনব্যাপী এ মেলা শেষ হবে ২৮ ফেব্রæয়ারি। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে নগরীর পল্টন রোডস্থ সাবেক মন্ত্রী জহুর আহমেদ চৌধুরীর বাসভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় সবার সম্মতিতে সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেনকে প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিনকে প্রধান পৃষ্ঠপোষক, কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত, শহীদ জয়া লেখক বেগম মুশতারী শফি, প্রফেসর ড. আনোয়ারুল আজিম আরিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নাসির উদ্দিন চৌধুরী, সমাজবিজ্ঞানী ড. গাজী সালেহ উদ্দিন, সাংস্কৃতিক সংগঠন অরুণ চন্দ্র বনিককে উপদেষ্টা করে, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরীকে চেয়ারম্যান, খুলশী ক্লাব চট্টগ্রামের সভাপতি ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক নিয়াজ মোর্শেদ এলিটকে মহাসচিব করে ৩০১ সদস্য বিশিষ্ট একুশ মেলা উদযাপন পরিষদ ২০১৮ কমিটি গঠন করা হয়। আগামী ২০ ফেব্রæয়ারি বিকাল ৪টায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ৯ দিনব্যাপী ২৬তম একুশে বইমেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। এছাড়া প্রতিদিন বিকাল ৩টা থেকে একুশের মঞ্চে উদ্দীপনামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বায়ান্নোর ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ঘটনা নিয়ে স্মৃতিচারণ মূলক অনুষ্ঠান হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain