আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

চট্টগ্রামে ১০ লাখ গণস্বাক্ষর সংগ্রহের টার্গেট বিএনপির

ফেব্রুয়ারি ২৪, ২০১৮,১২:৫০ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:মোঃ শহিদুল ইসলাম, চট্টগ্রাম অফিস: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন দিনে ১০ লাখ গণস্বাক্ষর সংগ্রহের টার্গেট নিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। সারা দেশের মতো চট্টগ্রামেও শুরু হয়েছে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি। আজ শনিবার সকালে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার। এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রিয় শ্রমিক দল নেতা এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, যুগ্ম সম্পাদক সাইফুল আলম, উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও চাকসু ভিপি মো.নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। আবু সুফিয়ান গণমাধ্যমকে জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করছি আমরা। তিন দিনে অন্তত ১০ লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করতে চাই। প্রসঙ্গত উলেখ্য গত ৮ ফেব্রæয়ারি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের দন্ডাদেশ দেয় আদালত। সেদিনিই তাকে কারাগারে পাঠানো হয়। এর প্রতিবাদে ৯ ফেব্রæয়ারি বাদ জুমা বিক্ষোভ সমাবেশ ও ১০ ফেব্রæয়ারি প্রতিবাদ কর্মসূচি পালন করে বিএনপি। এরপর মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও অনশন কর্মসূচি পালন করে। শনিবার দেশব্যাপী গণস্বাক্ষর অভিযান, ১৮ ফেব্রæয়ারি (রোববার) প্রত্যেক জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি এবং ২০ ফেব্রæয়ারি (মঙ্গলবার) জেলা সদর ও থানা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবু সুফিয়ান আরো জানান, আজ গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধনের পর এলাকাভিত্তিক নেতা-কর্মীদের ফরম দেওয়া হয়েছে। তারা সাধারণ মানুষ, কল-কারখানার শ্রমিক, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে গিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain