ফেব্রুয়ারি ২৪, ২০১৮,১২:৩৭ পূর্বাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ রিয়াদুল ইসলাম (আফজাল):ঢাকা : ২২ ফেব্রুয়ারি রাজধানীতে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করবে বিএনপি। শনিবার বেলা ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি হবে। দলীয় সূত্রে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।
খালেদা জিয়ার সাজা বাতিল ও তার মুক্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে ২২ ফেব্রুয়ারি সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। আইন-শৃঙ্খলা বাহিনীর অনুমতি না পাওয়ায় কালো পতাকা প্রদর্শন কর্মসূচি ঘোষণা করে দলটি।
এর আগে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, শনিবার ঢাকা মহানগরীতে কালো পতাকা মিছিল করবে বিএনপি। পরে সেটি সংশোধন করে নয়াপল্টনে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করবে দলটি।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain