ফেব্রুয়ারি ৯, ২০১৮,৬:৪৬ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: নোয়াখালী: বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফার্নেজ ট্রাস্ট মামলায় আদালত কর্তৃক ৫ বছরের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল পুলিশের বাধার কারণে করতে পারেনি। আজ শক্রবার জুমা’র নামাজের পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান এর নেতৃত্বে জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে পিছু হটে বিএনপির নেতাকর্মিরা।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain