ডিসেম্বর ২৯, ২০১৫,৮:৪৪ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম:নাটোর : নাটোরে সংবাদ সম্মেলনে অপেশাদার সাংবাদিকদের নির্বাচনে পর্যবেক্ষক কার্ড দেওয়ার অভিযোগ এনে তা বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন।
মঙ্গলবার দুপুরে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচনে তাঁর বিজয় নিশ্চিত জেনে প্রতিপক্ষ মরিয়া হয়ে বিভিন্ন সময়ে নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করে। এ ছাড়া প্রচার প্রচারণায় বাধা এবং হুমকি দিচ্ছে। এসব বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিয়েও কোনো ফল হয়নি। এর পরেও কোনো যাচাই-বাছাই ছাড়াই নাটোর সদর আসনের সংসদ সদস্য শিমুলের ছোট ভাই সাজেদুল ইসলাম সাগর, ভগ্নিপতি আমিরুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সদস্যমের নামে সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে পর্যবেক্ষক কার্ড ও গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে নির্বাচনী পরিবেশে বিঘ্ন ঘটতে পারে এই আশঙ্কায় অপেশাদার সাংবাদিকদের পর্যবেক্ষকের কার্ড বাতিলের দাবি জানান তিনি।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain