আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের ব্রিফ করছে বিএনপি

ফেব্রুয়ারি ৯, ২০১৮,৬:৩৮ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:মোঃ রিয়াদুল ইসলাম (আফজাল):ঢাকা : বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের ব্রিফ করছে বিএনপি। শুক্রবার বিকাল ৪টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই ব্রিফিং শুরু হয়। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে পাঠানোর প্রেক্ষাপটে দলটি ব্রিফের এই উদ্যোগ নেয়।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানোসহ সার্বিক রাজনৈতিক পরিস্থতি ব্রিফিংয়ে তুলে ধরা হবে।

ব্রিফ শুরুর আগে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, বিদেশি গণমাধ্যমকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা, তাকে কারাগারে পাঠানোসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিত অবহিত করতে বিশেষভাবে এ আয়োজন করা হয়েছে। দেশীয় গণমাধ্যমের কর্মীরা এতে অংশ নিতে পারবেন না।

ব্রিফিংয়ে অংশ নিয়েছেন বিবিসির সিনিয়র রিপোর্টার কাদির কল্লোল, ফরাসি বার্তা সংস্থা এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম, মার্কিন বার্তা সংস্থা এপির ব্যুরো প্রধান জুলহাস আলম, জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের ব্যুরো চিফ হারুন উর রশীদ ও ভারতীয় গণমাধ্যম জি মিডিয়ার ব্যুরো চিফ রাজীব খানসহ অন্যরা।

ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নওশাদ জামিলসহ আরও অনেকে উপস্থিত আছেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain