আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ছাত্রীকে যৌন নির্যাতন, শিক্ষককে গলধোলাই

ফেব্রুয়ারি ৯, ২০১৮,৬:২৫ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার কারমেল স্কুলে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে একই স্কুলের এক নৃত্য শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে স্কুল চত্বর।

জি নিউজের খবর, গত এক বছর ধরে তৃতীয় শ্রেণির ওই ছাত্রীর উপর যৌন নির্যাতন চালায় সৌমেন নামে ওই নৃত্য শিক্ষক। এমনকি ঘটনার কথা বাড়িতে বললে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। বুধবার থেকে ওই ছাত্রী ভয়ে স্কুলে আসা বন্ধ করলে, তখনই সামনে আসে গোটা ঘটনা। অভিযোগ, এরপরও অভিযুক্ত নৃত্য শিক্ষক নির্যাতিতা ছাত্রীকে ‘মাটিতে পুঁতে’ দেবে বলে হুমকি দেয়।

এ ঘটনা প্রকাশ্যে আসতেই শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে কারমেল স্কুল চত্বর। স্কুল চত্বরে বিক্ষোভ ফেটে পড়েন অভিভাবকরা।

এদিকে, প্রথমে মুখে কুলুপ এঁটে বসে থাকলেও পরে স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষককে পুলিশের  হাতে তুলে দেয়। তবে পুলিশ তাকে আটক করে নিয়ে যাওয়ার আগে অভিযুক্ত শিক্ষক সৌমেনকে গণধোলাই দেয় উত্তেজিত অভিভাবকরা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain