আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

১৭৮ জনের নামে শোক প্রস্তাব

ফেব্রুয়ারি ৩, ২০১৮,১২:৪০ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কমঃ মোঃ রিয়াাদুল ইসলাম:ঢাকা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিসহ প্রয়াত দলীয় নেতাদের নামে শোক প্রস্তাব করা হয়েছে। সব মিলিয়ে অন্তত ১৭৮ জনের নামে শোক প্রস্তাব করেছে দলটি।
আজ শনিবার বেলা ১১টা ৫ মিনিটে হোটেল লা মেরিডিয়েনের সভাস্থলে পৌঁছালে শুরু হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সভা। দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনা করছেন।
সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
আন্তর্জাতিক অঙ্গনের কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী, বিশ্বখ্যাত গায়ক জর্জ মাইকেল, ভারতীয় চলচ্চিত্রাভিনেতা শশী কাপুর, কবি ও গীতিকার লিওনার্দ কোহেন, ভারতীয় রাজনীতিবিদ ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতা, পুলিৎজার পুরুস্কার বিজয়ী ঔপন্যাসিক হার্পার লি, নোবেল জয়ী ক্যারিবিয়ান কবি ডেরেক ওয়ালকট, অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক জোনাথন ডেম, জেমস বন্ডখ্যাত অভিনেতা রজার মুর, ভারতীয় রাজনীতিবিদ ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদের নামে শোক প্রস্তাব করা হয়।
জাতীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাংবাদিক আলতাফ মাহমুদ, কণ্ঠশিল্পী ও গীতিকার বারী সিদ্দিকী, আইনজীবী টিএম আকবর, সংগীত শিল্পী আব্দুল জব্বার, অভিনেতা নায়করাজ রাজ্জাক, কণ্ঠশিল্পী লাকী আকন্দ, সাংবাদিক সাজ্জাদ কাদির, খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, কণ্ঠশিল্পী শাম্মী আখতার, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি লতিফুর রহমান, সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।
বিভিন্ন স্তরের নেতাদের মধ্যে রয়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, এমকে আনোয়ার, আ স ম হান্নান শাহ, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ও খুলনার সাবেক মেয়র শেখ তৈয়বুর রহমানসহ ১২৮ জনের মতো প্রয়াত বিএনপি নেতার নামে শোক প্রস্তাব করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain